সোমবার, ৯ নভেম্বর, ২০২৬২৪ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ভুল করলে সব ঘাঁটি লক্ষ্যবস্তু হবে: ইরান

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৫৭

শেয়ার করুনঃ
যুক্তরাষ্ট্র ভুল করলে সব ঘাঁটি লক্ষ্যবস্তু হবে: ইরান

যুক্তরাষ্ট্রের যেকোনো ভুল কৌশলগত সিদ্ধান্তের কঠোর জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের দুই শীর্ষ সদস্য। তারা বলেছেন, ওয়াশিংটন সামান্য কৌশলগত ভুল করলেই যুক্তরাষ্ট্রের সব স্থায়ী ও ভ্রাম্যমাণ সামরিক ঘাঁটি ইরানের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনের সদস্য আলাউদ্দিন বোরুজেরদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্র ভালোভাবেই জানে যে কোনো ভুল হিসাব করলে এবার ইরানের প্রতিক্রিয়া আগের ১২ দিনের যুদ্ধের মতো সীমিত থাকবে না। বরং যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি—স্থায়ী ও ভ্রাম্যমাণ—ইরানের সশস্ত্র বাহিনীর বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর হামলা চালায়, তবে ইসরায়েলও ইরানের প্রতিশোধমূলক হামলার লক্ষ্যবস্তু হবে। বোরুজেরদির মতে, ১২ দিনের যুদ্ধের পর থেকে ইরানের সামরিক ও প্রতিরক্ষা সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। এই সময়ে দুর্বলতাগুলো চিহ্নিত করে সংশোধন করা হয়েছে এবং আক্রমণ ও প্রতিরক্ষামূলক উভয় শক্তিই উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

সানায় সৌদি জোটের বিমান হামলায় নিহত বেড়ে ৩৩, আহত ৩৯

সানায় সৌদি জোটের বিমান হামলায় নিহত বেড়ে ৩৩, আহত ৩৯
হরমুজ প্রণালী প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্র জানে যে ইরান চাইলে হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। বৈশ্বিক অর্থনীতি পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর ওপর গভীরভাবে নির্ভরশীল। তবে যুক্তরাষ্ট্র এমন কোনো ভুল করবে না বলেই তিনি মনে করেন, যা পুরো অঞ্চলে অগ্নিসংযোগের মতো পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

এদিকে কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজায়ি বলেন, যুক্তরাষ্ট্রের সামান্যতম ভুলেরও সর্বোচ্চ পর্যায়ের জবাব দেওয়া হবে। এ বিষয়ে ইরানের সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে কোনো দ্বিধা বা আপস নেই। তিনি জোর দিয়ে বলেন, ইরান যুদ্ধকামী নয়; তবে জাতীয় স্বার্থ, জনগণ ও ভূখণ্ড রক্ষায় তারা সর্বোচ্চ শক্তি প্রয়োগে প্রস্তুত।

ইরানযুক্তরাষ্ট্রমধ্যপ্রাচ্যসংকট
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

ফ্যাশন শোতে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, ক্ষুব্ধ পরীমনির মধ্যমা প্রদর্শন

ফ্যাশন শোতে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, ক্ষুব্ধ পরীমনির মধ্যমা প্রদর্শন

শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা জানালেন পররাষ্ট্র সচিব

শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা জানালেন পররাষ্ট্র সচিব

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত অন্তত ৫০, চালককে পা কেটে উদ্ধার

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত অন্তত ৫০, চালককে পা কেটে উদ্ধার

দেশের প্রতিটি ইউনিয়নের প্রধান সড়কের নাম হবে ‘গ্রাম পুলিশ সড়ক’

দেশের প্রতিটি ইউনিয়নের প্রধান সড়কের নাম হবে ‘গ্রাম পুলিশ সড়ক’

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

এ সম্পর্কিত আরও পড়ুন

এপেক সম্মেলনে শি-পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন ট্রাম্প

এপেক সম্মেলনে শি-পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন ট্রাম্প

চীনের শেনজেনে আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৮ নভেম্বর) ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প সম্ভাব্য এই বৈঠকের কথা জানান। তিনি বলেন, প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট শির সঙ্গে তার বৈঠক হতে পারে এবং আলোচনাটি বেশ

ইসরায়েলের পারমাণবিক অস্ত্রভাণ্ডার, ছয় দশকের গোপন রহস্য

ইসরায়েলের পারমাণবিক অস্ত্রভাণ্ডার, ছয় দশকের গোপন রহস্য

মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পারমাণবিক অস্ত্রভাণ্ডার থাকার বিষয়টি দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত। তবে দেশটি কখনো আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্রের মালিকানা স্বীকার করেনি। যুক্তরাষ্ট্রও বিষয়টি নিয়ে প্রকাশ্যে স্পষ্ট অবস্থান নেয়নি। বরং ছয় দশকের বেশি সময় ধরে দুই দেশ একধরনের কৌশলগত অস্পষ্টতা বজায় রেখে চলেছে। তবে নতুন করে মধ্যপ্রাচ্যে সংঘাত ও পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি তৈরি হওয়ায় এই নীতির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। ১৯৬০ সালের

সৌদি আরবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের

সৌদি আরবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের

ইয়েমেনের সানা প্রদেশে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় প্রাণহানির ঘটনার পর সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে হুথি বিদ্রোহীরা। এর মধ্যে সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার কথা জানিয়েছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রোববার (৮ নভেম্বর) ভোরে জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালকি জানান, সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে

পরীক্ষায় ভালো ফল, নবম শ্রেণির ছেলেকে বিএমডব্লিউ উপহার দিলেন বাবা

পরীক্ষায় ভালো ফল, নবম শ্রেণির ছেলেকে বিএমডব্লিউ উপহার দিলেন বাবা

ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের গলসিতে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে অর্ধবার্ষিক পরীক্ষায় ভালো ফল করায় প্রায় আড়াই কোটি টাকা দামের বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছেন তার বাবা। উপহার পাওয়া শিক্ষার্থীর নাম মহম্মদ তালহা। তার বাবা সামসুদ্দিন মিদ্যা একজন প্রতিষ্ঠিত চাল ব্যবসায়ী। শনিবার (৭ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এবিপি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, তালহার আগে থেকেই আবদার ছিল, পরীক্ষায় ভালো

সানায় সৌদি জোটের বিমান হামলায় নিহত বেড়ে ৩৩, আহত ৩৯

সানায় সৌদি জোটের বিমান হামলায় নিহত বেড়ে ৩৩, আহত ৩৯

ইয়েমেনের রাজধানী সানার উপকণ্ঠে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৯ জন। শনিবার (৭ নভেম্বর) হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আলাসবাহি হতাহতের এ তথ্য নিশ্চিত করেছেন। আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আনিস আলাসবাহি জানান, সানার পূর্বাঞ্চলে বানি হাশিশ জেলার আল