বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬১ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

মক্কার দিকে ধাবমান হুথির ড্রোন আকাশেই ধ্বংস সৌদির

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩৯

শেয়ার করুনঃ
মক্কার দিকে ধাবমান হুথির ড্রোন আকাশেই ধ্বংস সৌদির

ইসলামের পবিত্রতম শহর মক্কার দিকে ধাবমান ইয়েমেনের হুথি বাহিনীর একটি ড্রোন আকাশেই ধ্বংস করেছে সৌদি আরব। বুধবার (১৬ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি জানান, মঙ্গলবার সন্ধ্যায় রয়্যাল সৌদি এয়ার ডিফেন্স ফোর্সেস শত্রুভাবাপন্ন ড্রোনটি সৌদি আরবের সংরক্ষিত আকাশসীমায় প্রবেশের আগেই প্রতিহত করে। ড্রোনটি মক্কার দিকে যাচ্ছিল বলে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।

ঘটনার পর পবিত্র শহর মক্কায় নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। ২০১৭ সালের পর এটিই মক্কায় প্রথম এমন সতর্কতা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে কয়েক মিনিটের মধ্যেই সতর্কতা তুলে নেওয়া হয়। একই সময়ে সৌদি আরবের তায়েফ ও দ্বিতীয় বৃহত্তম শহর জেদ্দাতেও অনুরূপ নিরাপত্তা সতর্কতা সক্রিয় করা হয়েছিল।

আরও

সরবরাহ সংকটের শঙ্কায় তেলের দাম ছুটছে শতকের ওপরে

সরবরাহ সংকটের শঙ্কায় তেলের দাম ছুটছে শতকের ওপরে
তুর্কি আল-মালকি উপাসক ও সাধারণ মানুষকে আতঙ্কিত করার চেষ্টার নিন্দা জানিয়ে বলেন, দুই পবিত্র মসজিদ এবং তীর্থযাত্রীদের নিরাপত্তা রক্ষা সৌদি আরবের জন্য একটি অলঙ্ঘনীয় সীমা।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
তবে ইয়েমেনের সাবা বার্তা সংস্থায় দেওয়া এক বিবৃতিতে হুথি সামরিক সূত্র মক্কা কিংবা অন্য কোনো পবিত্র স্থানকে লক্ষ্যবস্তু করার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তারা কোনো ধরনের হুমকির কথাও অস্বীকার করে সৌদি পক্ষের বক্তব্যকে বিভ্রান্তিকর তথ্য প্রচার বলে অভিহিত করেছে।

২০১৫ সালে হুথিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর সৌদি আরবের নেতৃত্বে সামরিক হস্তক্ষেপের মাধ্যমে শুরু হওয়া সংঘাত দীর্ঘদিন ধরে চলমান। ২০২২ সালের এপ্রিলে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি সাময়িক শান্তি আনলেও পরবর্তী সময়ে সংঘাত আবার তীব্র হয়েছে। গত জুলাইয়ে লোহিত সাগরে অবরোধ এবং উপকূলীয় এলাকা দখলের পর হুথিরা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সৌদিআরবনিরাপত্তাসতর্কতা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

সর্বশেষ সংবাদ

সৌদি আরব ভ্রমণে মার্কিন নাগরিকদের নতুন সতর্কবার্তা জারি

সৌদি আরব ভ্রমণে মার্কিন নাগরিকদের নতুন সতর্কবার্তা জারি

সবাই মাদক বন্ধ চায়, তবুও সরাইলে হাত বাড়াইতে মিলছে ইয়াবা

সবাই মাদক বন্ধ চায়, তবুও সরাইলে হাত বাড়াইতে মিলছে ইয়াবা

১১ হাজার কোটি ফিরিয়ে গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি সজীব ভূঁইয়ার

১১ হাজার কোটি ফিরিয়ে গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি সজীব ভূঁইয়ার

ইসরায়েলকে ২৮০ কোটি ডলারের বিশাল অস্ত্র দিচ্ছে ট্রাম্প

ইসরায়েলকে ২৮০ কোটি ডলারের বিশাল অস্ত্র দিচ্ছে ট্রাম্প

মক্কার দিকে ধাবমান হুথির ড্রোন আকাশেই ধ্বংস সৌদির

মক্কার দিকে ধাবমান হুথির ড্রোন আকাশেই ধ্বংস সৌদির

এ সম্পর্কিত আরও পড়ুন

সৌদি আরব ভ্রমণে মার্কিন নাগরিকদের নতুন সতর্কবার্তা জারি

সৌদি আরব ভ্রমণে মার্কিন নাগরিকদের নতুন সতর্কবার্তা জারি

সৌদি আরব ভ্রমণের ক্ষেত্রে নিজেদের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা সংশোধন করে তৃতীয় পর্যায়ের সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর সৌদি আরবের জন্য ‘ভ্রমণ পুনর্বিবেচনা’ স্তরের নির্দেশনা দিয়েছে। ১৫ সেপ্টেম্বর জারি করা হালনাগাদ সতর্কবার্তায় মার্কিন নাগরিকদের সৌদি আরব ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনা করতে বলা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত সতর্কবার্তায় সৌদি আরবে আমেরিকান স্বার্থের জন্য সম্ভাব্য কয়েকটি ঝুঁকির কথা

ইসরায়েলকে ২৮০ কোটি ডলারের বিশাল অস্ত্র দিচ্ছে ট্রাম্প

ইসরায়েলকে ২৮০ কোটি ডলারের বিশাল অস্ত্র দিচ্ছে ট্রাম্প

ইসরায়েলের কাছে প্রায় ২৮০ কোটি মার্কিন ডলার মূল্যের একটি বড় অস্ত্র প্যাকেজ বিক্রির অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় থাকা এই সম্ভাব্য চুক্তির আওতায় ইসরায়েলকে ৪০ হাজার ২ হাজার পাউন্ড ওজনের ভারী বোমা সরবরাহ করা হবে। মার্কিন কর্মকর্তাদের বরাতে অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রস্তাবিত প্যাকেজে ২০ হাজার এমকে৮৪ এবং ২০ হাজার বিএলইউ-১১৭ বোমা

মদিনায় ১১ কোটি টন খনিজ, ইউরেনিয়ামের বিশাল ভান্ডার

মদিনায় ১১ কোটি টন খনিজ, ইউরেনিয়ামের বিশাল ভান্ডার

সৌদি আরবের মদিনা অঞ্চলে প্রায় ১১ কোটি টন দুর্লভ মৃত্তিকা খনিজ ও ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিকের বিশাল ভান্ডারের সন্ধান পাওয়া গেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ৭০তম সাধারণ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সৌদি আরবের জ্বালানিমন্ত্রী প্রিন্স আব্দুলআজিজ বিন সালমান। দেশটির জাবাল সাঈদ এলাকায় পরিচালিত ভূতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধানের মাধ্যমে ভারী দুর্লভ খনিজ উপাদান এবং আশাব্যঞ্জক ঘনত্বের ইউরেনিয়ামের সন্ধান মিলেছে। জেদ্দা শহর থেকে প্রায় ৩৫০

ইরানে মার্কিন সেনা রাখার কথা ভাবছেন ট্রাম্প, তেলও নিয়ন্ত্রণে

ইরানে মার্কিন সেনা রাখার কথা ভাবছেন ট্রাম্প, তেলও নিয়ন্ত্রণে

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হওয়ার পর দেশটিতে মার্কিন সেনা রেখে দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ভেনেজুয়েলার মতো ইরানের তেলও যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রাখার সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি। রোববার (১৩ সেপ্টেম্বর) আয়ারল্যান্ড সফরের সময় আইরিশ ওপেন গলফ চ্যাম্পিয়নশিপে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প। ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক জ্বালানি চুক্তির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, শেষ

সরবরাহ সংকটের শঙ্কায় তেলের দাম ছুটছে শতকের ওপরে

সরবরাহ সংকটের শঙ্কায় তেলের দাম ছুটছে শতকের ওপরে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং তেল পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ ও অবকাঠামো ঘিরে নতুন সংকটের আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম গত সপ্তাহে প্রায় ৮ শতাংশ বেড়েছে। জুলাইয়ের পর প্রথমবারের মতো ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে ওঠার পর সোমবারও দাম ঊর্ধ্বমুখী রয়েছে। ব্রেন্ট ১০৭ দশমিক ৫১ এবং ডব্লিউটিআই ১০২ দশমিক ৩২ ডলারে পৌঁছেছে। রয়টার্স জানিয়েছে, ইরান-সমর্থিত ইয়েমেনের হুথিরা শুক্রবার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পেরিম দ্বীপে পৌঁছেছে। এতে বাব