প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১০:৩১

হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করে অবাধ জাহাজ চলাচলের নিশ্চয়তা এবং মধ্যপ্রাচ্যে ইরানসমর্থিত প্রক্সি গোষ্ঠীগুলোর হামলা বন্ধ করার শর্তে তেহরানের ওপর আরোপিত সব ধরনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। চ্যানেল আল এরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
