প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১৩:৩৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে জুনে হওয়া কাঠামোগত চুক্তি ইরানকে সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য বাড়তি সময় ও সম্পদ দিয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ভবিষ্যতে হামলা ঠেকাতে সামরিক লড়াই, কূটনৈতিক আলোচনা ও প্রতিরোধক্ষমতা গড়ে তোলার সমন্বিত কৌশল গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
