প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১৩:৪৪

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের অবসান হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত কমে যাবে বলেও পূর্বাভাস দিয়েছেন তিনি। তবে যুদ্ধ বন্ধের বিষয়ে ইরানের ঠিক কোন নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনা করছে, তা নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছেন ট্রাম্প।
