প্রকাশ: ৮ আগস্ট ২০২৬, ১৭:৯

রাশিয়ার তেল ও গ্যাস কেনা দেশগুলোর বিরুদ্ধে বড় ধরনের বাণিজ্যিক চাপ তৈরির উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়ার জ্বালানি খাতের ওপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রের সিনেটে একটি নিষেধাজ্ঞার বিল পাস হয়েছে। শুক্রবার ৮৬-১১ ভোটে পাস হওয়া ‘লিন্ডসে ও গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ নামের বিলটিতে রাশিয়ার তেল ও গ্যাস আমদানিকারক দেশগুলোর পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সুযোগ রাখা হয়েছে।
