
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৭

সরকারি হাসপাতালগুলোতে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দিতে ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৬-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। স্বাস্থ্য ক্যাডারের এ নিয়োগে সহকারী সার্জন পদে ৪ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন নিয়োগ দেওয়া হবে।
