প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন ঘিরে এক সপ্তাহের কূটনৈতিক তৎপরতায় বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাব ও নিজের নেতৃত্ব তুলে ধরতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘে দেওয়া কঠোর ভাষণের পর হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করেন তিনি। তবে বিশ্লেষকদের মতে, এই ব্যস্ত কূটনৈতিক কর্মসূচি ইরান যুদ্ধ, জ্বালানির মূল্যবৃদ্ধি, চীনের সঙ্গে প্রযুক্তি প্রতিযোগিতা এবং মিত্রদের অনাগ্রহসহ একাধিক সংকটের দৃশ্যমান সমাধান আনতে পারেনি।
