প্রকাশ: ৭ আগস্ট ২০২৬, ১১:০

মার্কিন সুপ্রিম কোর্টে আগের উদ্যোগ ব্যর্থ হওয়ার পর জন্মসূত্রে নাগরিকত্ব লাভের অধিকার সীমিত করার লক্ষ্যে নতুন দুটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার স্বাক্ষরিত এই আদেশ দুটি আগের উদ্যোগের তুলনায় কিছুটা সীমিত পরিসরের বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
