বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬১০ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

এহসান বিন মুজাহির
এহসান বিন মুজাহির মৌলভীবাজার, জেলা প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:১২

শেয়ার করুনঃ
শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

পর্যটন নগরী শ্রীমঙ্গলকে পরিচ্ছন্ন, ফুটপাত দখলমুক্ত ও যানজটহীন রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পৌরসভা। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পৌর এলাকার ব্যস্ততম স্টেশন রোড ও হবিগঞ্জ রোডে যৌথভাবে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চালানো হয়। সাম্প্রতিক প্রকাশিত প্রতিবেদনে অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান। এ সময় শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন। অভিযানের শুরুতে রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা এবং পথচারীদের চলাচলে বাধা সৃষ্টিকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

পৌরসভা সূত্রে জানা যায়, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ অনুযায়ী রাস্তা ও ফুটপাত দখল করে বেআইনিভাবে ব্যবসা পরিচালনার দায়ে আটটি দোকানকে দুই হাজার টাকা করে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদনের মাধ্যমে ভোক্তার স্বাস্থ্যঝুঁকি তৈরির অভিযোগে শ্যামা বেকারিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। সব মিলিয়ে নয়টি প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

চা-শ্রমিকের ভাতায় অনিয়ম, ৩০ জনের লিখিত অভিযোগ

চা-শ্রমিকের ভাতায় অনিয়ম, ৩০ জনের লিখিত অভিযোগ
অভিযান শেষে পৌর প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান বলেন, শ্রীমঙ্গল দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। শহরকে যানজটমুক্ত, সুশৃঙ্খল ও আধুনিক হিসেবে গড়ে তুলতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তবে সুন্দর ও বাসযোগ্য শহর গড়ে তুলতে ব্যবসায়ী ও সাধারণ নাগরিকদের সচেতনতা এবং আইন মেনে চলার বিকল্প নেই। জনস্বার্থ ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে ভবিষ্যতে এ ধরনের সমন্বিত অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

ফুটপাত দখলমুক্তজরিমানা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

জনপ্রিয় সংবাদ

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’, ফুটে উঠবে যমুনার পাড়ের সৌন্দর্য

শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’, ফুটে উঠবে যমুনার পাড়ের সৌন্দর্য

এ সম্পর্কিত আরও পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর আত্রাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)বিকেলে উপজেলা বিএনপি,অঙ্গ ও সহযোগী বিএনপির যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ গেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার গুণীজন, গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, অবসরপ্রাপ্ত বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা-ঢাকা) সুলতান উদ্দিন আহমেদ বার্ধ্যক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি গোয়ালন্দ পৌরসভা ৮ নং ওয়ার্ড বিপেন রায়ের পাড়ার বাসিন্দা ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে নিজ বাড়িতে অসুস্থ ছিলেন। তিনি ২৪ সেপ্টেম্বর

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

জয়পুরহাট ব্যাটালিয়ন ২০ বিজিবির উদ্যোগে জয়পুরহাট ও দিনাজপুরের হাকিমপুর হিলি স্থলবন্দর এলাকায় কর্মরত বিভিন্ন প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় জয়পুরহাট ব্যাটালিয়ন ২০ বিজিবির সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আব্দুল লতিফুল বারী গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে জয়পুরহাট সদর, পাঁচবিবি এবং হিলি-হাকিমপুর এলাকা থেকে আসা গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

১৮ মাস পর নিঝুম হত্যার রহস্য, সর্বোচ্চ শাস্তির দাবি

১৮ মাস পর নিঝুম হত্যার রহস্য, সর্বোচ্চ শাস্তির দাবি

ঝিনাইদহের মহেশপুরে দীর্ঘ ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম খাতুনের অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটনের পর এবার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন নিহতের মা তাসলিমা খাতুন। বৃহস্পতিবার সকালে মহেশপুর প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে তিনি এ দাবি জানান। তাসলিমা বলেন, তার মেয়েকে যারা পরিকল্পিতভাবে অপহরণ ও হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নিহত নিঝুম খাতুন (১৭) মহেশপুর উপজেলার

হাদি হত্যা মামলায় ফয়সালের ৫৩ ব্যাংক হিসাব জব্দ

হাদি হত্যা মামলায় ফয়সালের ৫৩ ব্যাংক হিসাব জব্দ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের অর্থের উৎস ও সম্পদের অনুসন্ধানে দেশে-বিদেশে সম্ভাব্য অবৈধ বিনিয়োগের তথ্য পাওয়ার দাবি করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। তদন্তে ফয়সাল, তার স্ত্রী শাহেদা পারভিন সামিয়া এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা ৫৩টি ব্যাংক হিসাবের সন্ধান পাওয়া গেছে। এসব হিসাব ইতোমধ্যে জব্দ করা হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর ঢাকার