প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০

বিশ্ববাজারে টানা দ্বিতীয় কর্মদিবসের মতো অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা অব্যাহত থাকায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
