প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ অবসানে মার্কিন কর্মকর্তারা সোমবার মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র খুব শিগগিরই এই যুদ্ধে জয়ী হবে এবং সংঘাত দ্রুত শেষ হবে। মঙ্গলবার ডনের প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।
