প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩

জয়পুরহাট ব্যাটালিয়ন ২০ বিজিবির উদ্যোগে জয়পুরহাট ও দিনাজপুরের হাকিমপুর হিলি স্থলবন্দর এলাকায় কর্মরত বিভিন্ন প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় জয়পুরহাট ব্যাটালিয়ন ২০ বিজিবির সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আব্দুল লতিফুল বারী গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
