প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের বিদ্রোহী নিয়ন্ত্রিত কিয়াকতাও শহরের একটি জনবহুল বাজার এলাকায় জান্তা সরকারের বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৬ জন। সোমবার স্থানীয় সময় দুপুরে চালানো এ হামলায় বাজারের ক্রেতা, বিক্রেতা ও পথচারীরা হতাহত হন। আরাকান আর্মি ও স্থানীয় উদ্ধারকর্মীদের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
