প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১০:৫০

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাঙ্গু জেলায় একটি তল্লাশি চৌকিতে সশস্ত্র জঙ্গি হামলায় অন্তত সাতজন পুলিশ কর্মকর্তা এবং আটজন হামলাকারী নিহত হয়েছেন। একাধিক রক্তক্ষয়ী সংঘর্ষের পর হামলার বিষয়টি নিশ্চিত করেছে জিও নিউজ। টিআরটি ওয়ার্ল্ডের বরাতে প্রকাশিত খবরে বলা হয়েছে, এ ঘটনায় আরও ২২ জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।
