প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ১১:৮

ইয়েমেনের রাজধানী সানার উপকণ্ঠে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৯ জন। শনিবার (৭ নভেম্বর) হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আলাসবাহি হতাহতের এ তথ্য নিশ্চিত করেছেন। আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
