প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১০:২৭

চলতি মাসে তুরস্কে ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে দেশে ফেরার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হঠাৎ বিমান পরিবর্তনের ঘটনাকে ঘিরে নতুন তথ্য প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস। অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ট্রাম্প এবং তার ব্যবহৃত বিমানকে লক্ষ্য করে আকাশপথে হামলার পরিকল্পনা করছিল। এই নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য পাওয়ার পরই নিরাপত্তার স্বার্থে জরুরি ভিত্তিতে বিমান পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।
