প্রকাশ: ৬ জুলাই ২০২৬, ১০:৫০

দক্ষিণ লেবাননের কিছু খ্রিস্টান অধ্যুষিত গ্রাম হিজবুল্লাহর হাত থেকে নিরাপত্তা পেতে ইসরায়েলের সঙ্গে অন্তর্ভুক্ত বা সংযুক্ত হওয়ার আবেদন জানিয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তার এই বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বাস্তবতাবিবর্জিত বলে সরাসরি প্রত্যাখ্যান করেছেন লেবাননের সীমান্তবর্তী একটি খ্রিস্টান অধ্যুষিত শহরের মেয়র।
