প্রকাশ: ২২ জুন ২০২৬, ১০:৩৮

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে দেশটিকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আলোচনার মাধ্যমে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব না হলে বৈশ্বিক মানচিত্র থেকে ইরানের অস্তিত্বই মুছে যেতে পারে। একই সঙ্গে সুইজারল্যান্ডে চলমান শান্তি আলোচনায় অংশ নেওয়া ইরানি প্রতিনিধি দলকেও সরাসরি সতর্কবার্তা দিয়েছেন তিনি।
