প্রকাশ: ২৪ মে ২০২৬, ১২:৫১

ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার নিজেকে বিজয়ী হিসেবে তুলে ধরলেও বাস্তব পরিস্থিতি সেই দাবিকে ক্রমশ প্রশ্নবিদ্ধ করে তুলছে। সামরিকভাবে যুক্তরাষ্ট্র কিছু উল্লেখযোগ্য সাফল্য অর্জন করলেও ভূ-রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক বাস্তবতায় ট্রাম্পের ঘোষিত লক্ষ্যগুলো এখনো পূরণ হয়নি বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
