রবিবার, ২৪ মে, ২০২৬১০ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

ইরান ইস্যুতে চূড়ান্ত সমঝোতার ইঙ্গিত ট্রাম্পের

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ১১:১৬

শেয়ার করুনঃ
ইরান ইস্যুতে চূড়ান্ত সমঝোতার ইঙ্গিত ট্রাম্পের

ইরানকে ঘিরে চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির অবসানে নতুন কূটনৈতিক তৎপরতার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, যুদ্ধবিরতি সংক্রান্ত একটি সমঝোতা স্মারক বা এমওইউ প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের নেতা ও কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক ফোনালাপের পর ট্রাম্প এ মন্তব্য করেন। আলোচনায় অংশ নেওয়া দেশগুলোর মধ্যে ছিল কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, জর্ডান, মিশর, তুরস্ক ও বাহরাইন।

মার্কিন প্রেসিডেন্ট জানান, সম্ভাব্য চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হবে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা। আন্তর্জাতিক জ্বালানি ও বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ নৌপথ দীর্ঘদিন ধরে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক বাজারেও এর প্রভাব পড়েছে বলে বিশ্লেষকদের ধারণা।

আরও

গ্রিন কার্ড আবেদন করতে নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের

গ্রিন কার্ড আবেদন করতে নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের

তবে ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, এখনো চুক্তিটি আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকদের পাশাপাশি আরও কয়েকটি দেশ এ বিষয়ে কাজ করছে। চূড়ান্ত খসড়া নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

এদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও আলাদা করে কথা বলেছেন বলে জানান ট্রাম্প। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে ইসরাইলের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এই বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, চুক্তির চূড়ান্ত দিক ও বিভিন্ন কারিগরি বিষয় এখনো আলোচনা চলছে। তবে সব পক্ষ ইতিবাচক অবস্থানে রয়েছে এবং দ্রুতই একটি সমাধানে পৌঁছানো সম্ভব হতে পারে।

চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছিলেন, দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র আবারও হামলা চালানোর খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল, কিন্তু উপসাগরীয় কয়েকটি দেশের অনুরোধে সেই পরিকল্পনা আপাতত স্থগিত রাখা হয়েছে।

ইরান যুদ্ধবিরতিডোনাল্ড ট্রাম্পহরমুজ প্রণালি,
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

চীনের কয়লা খনিতে বিস্ফোরণে প্রাণহানী বেড়ে ৮২

চীনের কয়লা খনিতে বিস্ফোরণে প্রাণহানী বেড়ে ৮২

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, যদি এই সমঝোতা কার্যকর হয় তবে মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী অস্থিরতা কিছুটা হলেও কমতে পারে। একই সঙ্গে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও নিরাপত্তা পরিস্থিতিতেও ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

বিয়ের দাওয়াতে ভারতে গিয়ে আটক বাংলাদেশি, পতাকা বৈঠকে ফেরত

বিয়ের দাওয়াতে ভারতে গিয়ে আটক বাংলাদেশি, পতাকা বৈঠকে ফেরত

ঝালকাঠিজুড়ে আমির হোসেন আমুর মুক্তির দাবিতে পোস্টার

ঝালকাঠিজুড়ে আমির হোসেন আমুর মুক্তির দাবিতে পোস্টার

ফরিদপুরে মা-মেয়ে হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার

ফরিদপুরে মা-মেয়ে হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গোয়ালন্দে নৌ মিছিলের ভিডিও ভাইরাল

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গোয়ালন্দে নৌ মিছিলের ভিডিও ভাইরাল

রাজনগরে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজনগরে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সর্বশেষ সংবাদ

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

ইরান ইস্যুতে চূড়ান্ত সমঝোতার ইঙ্গিত ট্রাম্পের

ইরান ইস্যুতে চূড়ান্ত সমঝোতার ইঙ্গিত ট্রাম্পের

২৪ ঘণ্টায় আরও হাম-উপসর্গে ১৩ শিশুর মৃত্যুর

২৪ ঘণ্টায় আরও হাম-উপসর্গে ১৩ শিশুর মৃত্যুর

কালিয়াকৈরে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে একজন নিহত

কালিয়াকৈরে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে একজন নিহত

ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল, সম্পাদক সুজন

ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল, সম্পাদক সুজন

এ সম্পর্কিত আরও পড়ুন

চীনের কয়লা খনিতে বিস্ফোরণে প্রাণহানী বেড়ে ৮২

চীনের কয়লা খনিতে বিস্ফোরণে প্রাণহানী বেড়ে ৮২

চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশে একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত ৮২ জন শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার বরাতে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২২ মে) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাংঝি শহরের লিউশেনিউ কয়লা খনিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় খনির ভেতরে মোট ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। বিস্ফোরণের পরপরই

গ্রিন কার্ড আবেদন করতে নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের

গ্রিন কার্ড আবেদন করতে নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিদের গ্রিন কার্ড আবেদন প্রক্রিয়ায় নতুন নীতিমালা ঘোষণা করেছে দেশটির নাগরিকত্ব ও অভিবাসন সংস্থা United States Citizenship and Immigration Services (ইউএসসিআইএস)। নতুন নির্দেশনা অনুযায়ী, যুক্তরাষ্ট্রে থাকা বিদেশিদের এখন থেকে নিজ নিজ দেশে ফিরে গিয়ে স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ডের আবেদন করতে হবে। শুক্রবার (২২ মে) প্রকাশিত এক নীতিগত স্মারকে এ সিদ্ধান্ত জানানো হয়। মার্কিন গণমাধ্যম Reuters এ বিষয়ে

ইরান কখনো পারমাণবিক অস্ত্র পাবে না: ট্রাম্প

ইরান কখনো পারমাণবিক অস্ত্র পাবে না: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট Donald Trump পুনরায় দাবি করেছেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, চলমান পরিস্থিতির একটি সমাধান বা সমাপ্তি খুব শিগগিরই দেখা যেতে পারে। নিউইয়র্কে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, ইরান ভালোভাবেই জানে যে তাদের পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না। যদিও তিনি সম্ভাব্য পদক্ষেপ বা কূটনৈতিক প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি, তবে

পশ্চিমবঙ্গের মাদরাসায় ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করার নির্দেশ

পশ্চিমবঙ্গের মাদরাসায় ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করার নির্দেশ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের পর এবার রাজ্যের সব মাদরাসায়ও প্রতিদিন ক্লাস শুরুর আগে ‘বন্দে মাতরম’ গান গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। রাজ্য সরকারের মাদরাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ মাদরাসা অধিদপ্তর থেকে জারি করা এক প্রশাসনিক নির্দেশনায় এ সিদ্ধান্ত জানানো হয়। নতুন নির্দেশনা অনুযায়ী, রাজ্যের সব স্বীকৃত, সরকারি সহায়তাপ্রাপ্ত ও বেসরকারি মাদরাসায় দৈনিক প্রাতঃকালীন সমাবেশ বা ক্লাস শুরুর আগে শিক্ষার্থীদের এই গান

ইসরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত ট্রাম্পের

ইসরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত ট্রাম্পের

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক কৌতুকপূর্ণ মন্তব্যে জানিয়েছেন, ভবিষ্যতে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। বুধবার (২০ মে) মার্কিন কোস্ট গার্ড একাডেমির বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প বলেন, আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব শেষ করার পর তিনি ইসরায়েলে গিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে অংশ নিতে পারেন, কারণ সেখানে তিনি অত্যন্ত জনপ্রিয়। তিনি