
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ২১:৩৯

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক মো. তাজ উদ্দিন তাজুকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলীকে নতুন সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত ঘিরে স্থানীয় বিএনপিতে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।
