শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬১ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

২৫০ দিন সমুদ্রে, মধ্যপ্রাচ্যে মার্কিন নাবিকদের জীবন নিয়ে উদ্বেগ

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১৬:৩৭

শেয়ার করুনঃ
২৫০ দিন সমুদ্রে, মধ্যপ্রাচ্যে মার্কিন নাবিকদের জীবন নিয়ে উদ্বেগ

মধ্যপ্রাচ্যে মোতায়েন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে টানা ২৫০ দিনের বেশি সময় ধরে অবস্থান করা হাজারো মার্কিন সামরিক সদস্যের জীবনযাপন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। খাদ্যসংকট, পানি নিষ্কাশন ও পয়োনিষ্কাশন ব্যবস্থার সমস্যা, ডাক সরবরাহে ব্যাঘাত এবং মানসিক চাপ নিয়ে মার্কিন আইনপ্রণেতারা পেন্টাগনের কাছে ব্যাখ্যা চেয়েছেন। তবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ রণতরিটির পরিস্থিতি নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোকে ভুলভাবে উপস্থাপিত বলে দাবি করেছেন।

মার্কিন সামরিকবিষয়ক একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আব্রাহাম লিংকনের কয়েকজন নাবিক জাহাজ থেকে সাগরে লাফ দেওয়ার কথাও ভেবেছিলেন। পরিবারের সদস্যরাও তাঁদের স্বজনদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়েছেন। সিবিএস নিউজ নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তার বরাতে জানিয়েছে, চলতি মাসের শুরুতে এক নাবিক সাগরে পড়ে গেলে হেলিকপ্টারে তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সরিয়ে নেওয়া হয়। কীভাবে তিনি সাগরে পড়েছিলেন, তা তদন্তাধীন।

কানেকটিকাটের ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে চিঠি দিয়ে প্রায় পাঁচ হাজার মানুষের এই রণতরীতে মৌলিক সরবরাহের সংকট, দূষিত পানি, পয়োনিষ্কাশন ত্রুটি, মানসিক স্বাস্থ্যের অবনতি, ডেকের নিরাপত্তা ঝুঁকি এবং ডাক ব্যবস্থার ব্যাঘাতের অভিযোগ তুলে ধরেছেন। তিনি নৌবাহিনী এত দীর্ঘ সময়ের অপারেশনাল চাপ টেকসইভাবে বহন করতে পারছে কি না, সেই প্রশ্নও তুলেছেন।

আরও

হরমুজে ক্ষেপণাস্ত্র হামলায় ডুবল দুই বাণিজ্যিক জাহাজ, নিহত নাবিক

হরমুজে ক্ষেপণাস্ত্র হামলায় ডুবল দুই বাণিজ্যিক জাহাজ, নিহত নাবিক
সিনেটর রুবেন গ্যালেগো কংগ্রেসের প্রতিনিধিদলকে রণতরিতে পাঠিয়ে পরিস্থিতি তদন্তের আহ্বান জানিয়েছেন। কংগ্রেসম্যান মাইকেল লেভিন ছত্রাকধরা গোসলখানা, বিকল শৌচাগার, দীর্ঘদিন কাপড় ধোয়ার সুযোগ না থাকা, গরম পানির সংকট এবং স্বাস্থ্যসামগ্রীর ঘাটতির অভিযোগ তুলেছেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
এক নাবিকের আত্মীয়ের দাবি, দীর্ঘ মোতায়েনে তাঁর স্বজনের ওজন প্রায় ২৯ কেজি কমেছে। দীর্ঘদিন বন্দরে না ভেড়া, জাহাজ থেকে নামতে না পারা, সার্বক্ষণিক শব্দ ও কম্পন, পর্যাপ্ত বিশ্রামের অভাব এবং সতেজ খাবারের ঘাটতি নাবিকদের মানসিক চাপ বাড়াচ্ছে বলেও তিনি জানান।

জর্জওয়াশিংটনমার্কিননৌবাহিনীমানসিকস্বাস্থ্য
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
তবে মার্কিন নৌবাহিনীর এক কর্মকর্তা আত্মহত্যার চিন্তা বা চেষ্টার ঘটনা বেড়েছে—এমন তথ্য থাকার কথা অস্বীকার করেছেন। তাঁর দাবি, যুদ্ধকালীন তৎপরতায় সরবরাহে সমস্যা হলেও খাদ্য, স্বাস্থ্যসামগ্রী ও ডাক অগ্রাধিকার ভিত্তিতে পৌঁছানো হচ্ছে। বিশুদ্ধ পানি, সচল শীতাতপনিয়ন্ত্রণ ও পুষ্টিকর খাবারের সরবরাহও রয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ সংবাদ

‘আই হ্যাভ আ প্ল্যান’ বলে সরকারকে খোঁচা হাসনাতের

‘আই হ্যাভ আ প্ল্যান’ বলে সরকারকে খোঁচা হাসনাতের

বেহেশতের লোভ দেখিয়ে ভোট নেওয়ার অভিযোগ, বিরোধীদের আক্রমণ প্রতিমন্ত্রীর

বেহেশতের লোভ দেখিয়ে ভোট নেওয়ার অভিযোগ, বিরোধীদের আক্রমণ প্রতিমন্ত্রীর

১৫ ঘণ্টা পর বিএসএফের কাছ থেকে ফিরলেন দুই বাংলাদেশি পুলিশ সদস্য

১৫ ঘণ্টা পর বিএসএফের কাছ থেকে ফিরলেন দুই বাংলাদেশি পুলিশ সদস্য

ইরানে পরমাণু বোমা নয়, ভূগর্ভস্থ স্থাপনায় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানে পরমাণু বোমা নয়, ভূগর্ভস্থ স্থাপনায় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

বাংলাদেশকে অনুসরণ করে সরকার বদলাতে চায় কংগ্রেস, অভিযোগ রাজনাথের

বাংলাদেশকে অনুসরণ করে সরকার বদলাতে চায় কংগ্রেস, অভিযোগ রাজনাথের

জনপ্রিয় সংবাদ

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

চাকা বিচ্ছিন্ন হওয়ার পর ঢাকায় বিমানের জরুরি অবতরণ, নিরাপদে সব যাত্রী

চাকা বিচ্ছিন্ন হওয়ার পর ঢাকায় বিমানের জরুরি অবতরণ, নিরাপদে সব যাত্রী

মাদকাসক্তি, পারিবারিক ভাঙন, তারপর কিশোরীকে ধর্ষণ ও হত্যা

মাদকাসক্তি, পারিবারিক ভাঙন, তারপর কিশোরীকে ধর্ষণ ও হত্যা

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: শফিকুর রহমান

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: শফিকুর রহমান

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: অটোরিকশাচালকের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: অটোরিকশাচালকের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ

এ সম্পর্কিত আরও পড়ুন

ইরানে পরমাণু বোমা নয়, ভূগর্ভস্থ স্থাপনায় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানে পরমাণু বোমা নয়, ভূগর্ভস্থ স্থাপনায় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ইরানে হামলা চালাতে পরমাণু অস্ত্রের প্রয়োজন নেই। তবে দেশটির সন্দেহভাজন পরমাণু স্থাপনায় নতুন করে হামলা চালানোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। ইরানের বিরুদ্ধে পরমাণু বোমা ব্যবহারের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘মাদার

বাংলাদেশকে অনুসরণ করে সরকার বদলাতে চায় কংগ্রেস, অভিযোগ রাজনাথের

বাংলাদেশকে অনুসরণ করে সরকার বদলাতে চায় কংগ্রেস, অভিযোগ রাজনাথের

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অভিযোগ করেছেন, কংগ্রেস ও তাদের রাজনৈতিক মিত্ররা বাংলাদেশের আদলে ভারতে শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করছে। বিরোধীরা তরুণদের রাজনৈতিক সংঘাত ও নৈরাজ্য ছড়ানোর কাজে ব্যবহার করছে বলেও দাবি করেছেন তিনি। শুক্রবার (১৬ অক্টোবর) দিল্লিতে নির্বাচন কমিশনবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন রাজনাথ সিং। তিনি বলেন, গণতন্ত্র কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করার

পাকিস্তানের ‘হাইপারসনিক’ ক্ষেপণাস্ত্র পরীক্ষা, দক্ষিণ এশিয়ার সামরিক সমীকরণে নতুন অধ্যায়

পাকিস্তানের ‘হাইপারসনিক’ ক্ষেপণাস্ত্র পরীক্ষা, দক্ষিণ এশিয়ার সামরিক সমীকরণে নতুন অধ্যায়

দক্ষিণ এশিয়ার সামরিক সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে পাকিস্তানের ফাতাহ-২ ইআর ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর ঘিরে। দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচির অগ্রগতি ভারত-পাকিস্তানের প্রতিরক্ষা প্রতিযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তার ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন সামনে এনেছে। পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, ক্ষেপণাস্ত্রটির উন্নত প্রযুক্তি, বর্ধিত পাল্লা এবং নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা রয়েছে। তবে এসব সক্ষমতার পূর্ণাঙ্গ মূল্যায়নের জন্য ক্ষেপণাস্ত্রটির প্রকৃত গতি, পাল্লা ও

হরমুজে জাহাজডুবি ও অগ্নিকাণ্ড, উত্তেজনার মধ্যে কৌশল বদলাচ্ছে ইরান

হরমুজে জাহাজডুবি ও অগ্নিকাণ্ড, উত্তেজনার মধ্যে কৌশল বদলাচ্ছে ইরান

যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধের মধ্যে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। গত কয়েক দিনে প্রণালিটির আশপাশে একাধিক জাহাজডুবি ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জাহাজে হামলার পাশাপাশি নৌপথটিতে ইরানের কৌশল পরিবর্তনের বিষয়টিও আলোচনায় এসেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, নিষিদ্ধ এলাকায় প্রবেশের চেষ্টা করায় ওমান উপসাগরে একটি তেলবাহী ট্যাঙ্কারে আগুন ধরে যায়। দেশটির

ইরান যুদ্ধ শিগগির শেষ, তেলের দাম কমবে: ট্রাম্পের পূর্বাভাস

ইরান যুদ্ধ শিগগির শেষ, তেলের দাম কমবে: ট্রাম্পের পূর্বাভাস

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের অবসান হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত কমে যাবে বলেও পূর্বাভাস দিয়েছেন তিনি। তবে যুদ্ধ বন্ধের বিষয়ে ইরানের ঠিক কোন নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনা করছে, তা নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছেন ট্রাম্প। বুধবার (১৪ অক্টোবর) রাতে যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান যুদ্ধ খুব