প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১২:২১

দিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের অনুমোদিত সীমানার বাইরে নির্মিত অবৈধ স্থাপনা ভেঙে দিয়েছে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের বাইরের সুরক্ষা ব্যারিকেড সরিয়ে দেওয়ার মাত্র তিন দিন পর ভারতের এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
