প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১১:৪৮

গাজীপুরে গত ২৪ ঘণ্টায় পৃথক দুর্ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে ট্রেনে কাটা পড়ে এক যুবক, ডাম্প ট্রাকের চাপায় এক বৃদ্ধা, অজ্ঞাত গাড়ির চাপায় এক মোটরসাইকেল আরোহী এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দিনমজুর নিহত হয়েছেন। বৃহস্পতিবার জেলার কালিয়াকৈর, শ্রীপুর ও মহানগরীর বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
