
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১৬:১২

ঝিনাইদহের মহেশপুরে মাদকের টাকা চাওয়াকে কেন্দ্র করে শখের বানু (৫৭) নামে এক নারীকে তাঁর ছেলে গলা কেটে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের ছেলে ইখলাসুর রহমানকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে উপজেলার পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

