
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১১:২৭

কলকাতার নিউমার্কেটসংলগ্ন মীর্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশের সাত পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিউমার্কেট, সদর স্ট্রিট, মার্কুইস স্ট্রিট, লিনসে স্ট্রিট, মীর্জা গালিব স্ট্রিট ও ফ্রি-স্কুল স্ট্রিট এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে আবাসিক ভবনকে হোটেল-গেস্টহাউসে রূপান্তর, অনুমোদন এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন উঠেছে।
