শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬২২ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১৬:২৯

শেয়ার করুনঃ
সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারিতে জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের ট্যাংকে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে আট শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে ভাটিয়ারি ইউনিয়নের স্টেশন রোড এলাকার ফেরদৌস স্টিল নামের কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ইশতিয়াক রহমান জানান, কারখানা থেকে দুই দফায় সাতজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে ছয়জনকে মৃত অবস্থায় আনা হয়েছে। মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অপর একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। অন্যদিকে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানান, ঘটনাস্থলে আরও দুজনের মরদেহ ছিল। পরে তিনি নিশ্চিত করেন, এ ঘটনায় মোট আটজন মারা গেছেন। হাসপাতালের ছয়টি মরদেহের পাশাপাশি ঘটনাস্থল থেকে আরও দুজনের মরদেহ হাসপাতালে নেওয়া হচ্ছে।

নিহত আট শ্রমিকের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭) এবং দুই সহোদর মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। তাঁরা সবাই ভাটিয়ারি এলাকার বাসিন্দা।

আরও

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬
স্থানীয় জেলেরা জানান, শুক্রবার সকালে কারখানার ভেতর থেকে গ্যাস বের হতে দেখা যায়। গ্যাসের গন্ধ এতটাই তীব্র ছিল যে সাগরে ইলিশ ধরতে যাওয়া জেলেরা কারখানার পাশের খালে প্রবেশ করতে পারেননি। তাঁদের প্রায় আধা কিলোমিটার দূরে গিয়ে নৌকা ভেড়াতে হয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
স্থানীয় এক বাসিন্দা জানান, হঠাৎ কারখানার ভেতর থেকে মানুষের চিৎকার শোনা যায়। পরে তাঁরা অসুস্থ কয়েকজনকে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যেতে দেখেন। জাহাজের ভেতরে কয়েকজনের মরদেহ পড়ে থাকার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে কারখানায় ঢুকে ভাঙচুর করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কারখানার মালিক মো. মহিউদ্দিন জানান, ঘটনার সময় তিনি কারখানার বাইরে ছিলেন। কারখানা থেকে তিনি জানতে পারেন, জাহাজে থাকা ছয় থেকে আটজন কর্মী অসতর্কতার কারণে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে চার থেকে পাঁচজন মারা গেছেন এবং প্রায় তিনজন আহত হয়েছেন বলে তখন তাঁকে জানানো হয়েছিল।

সীতাকুণ্ডজাহাজভাঙাকারখানাদুর্ঘটনা
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। জাহাজটি এলএনজি বহন করত। এ ধরনের জাহাজ কাটার আগে সম্পূর্ণ গ্যাসমুক্ত করা প্রয়োজন। কিছু ট্যাংকে ফ্লোরিন, কার্বন মনোক্সাইড ও কার্বন ডাই-অক্সাইড থাকতে পারে। তাঁর মতে, ট্যাংক গ্যাসমুক্ত না করেই জাহাজ কাটার কারণে দুর্ঘটনা ঘটেছে। পাশাপাশি কারখানায় শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থাও দুর্বল ছিল।

আরও

কালো ধোঁয়া দেখলেই ব্যবস্থা, জুলাইয়ে ৯১৫ মামলা ডিএমপির

কালো ধোঁয়া দেখলেই ব্যবস্থা, জুলাইয়ে ৯১৫ মামলা ডিএমপির

সর্বশেষ সংবাদ

রাজনগরে প্রকৃতির অপরূপ মেলবন্ধন 'ভুরভুরি বিল'

রাজনগরে প্রকৃতির অপরূপ মেলবন্ধন 'ভুরভুরি বিল'

টানা পাঁচ দিন বন্ধের পর হিলি বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

টানা পাঁচ দিন বন্ধের পর হিলি বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

পুলিশকে ধাক্কা দিয়ে আদালত থেকে পালানো আসামি দুই দিন পর গ্রেপ্তার

পুলিশকে ধাক্কা দিয়ে আদালত থেকে পালানো আসামি দুই দিন পর গ্রেপ্তার

আখক্ষেতে পেতে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে নারীর মৃত্যু, প্রধান আসামি গ্রেফতার

আখক্ষেতে পেতে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে নারীর মৃত্যু, প্রধান আসামি গ্রেফতার

গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক

গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক

জনপ্রিয় সংবাদ

আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনির শপথ

আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনির শপথ

এখনও ফেরেনি তারা, থামেনি পরিবারের কান্না

এখনও ফেরেনি তারা, থামেনি পরিবারের কান্না

কাপ্তাই হ্রদের পানি বাড়ছে, ডুবেছে ঝুলন্ত সেতু

কাপ্তাই হ্রদের পানি বাড়ছে, ডুবেছে ঝুলন্ত সেতু

আত্রাইয়ে ঘরের ফ্যানের সঙ্গে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আত্রাইয়ে ঘরের ফ্যানের সঙ্গে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছয় মাসে মালয়েশিয়ায় যাবে দুই লাখ বাংলাদেশি শ্রমিক

ছয় মাসে মালয়েশিয়ায় যাবে দুই লাখ বাংলাদেশি শ্রমিক

এ সম্পর্কিত আরও পড়ুন

রাজনগরে প্রকৃতির অপরূপ মেলবন্ধন 'ভুরভুরি বিল'

রাজনগরে প্রকৃতির অপরূপ মেলবন্ধন 'ভুরভুরি বিল'

বিকেলের ঢলে হেলে পড়া সূর্য, আর দু’পাশজুড়ে থৈ থৈ জলরাশির সাথে সবুজের দিগন্তজোড়া সমারোহ। ঠিক এমন এক চোখজুড়ানো রূপের পসরা সাজিয়ে বসেছে মৌলভীবাজারের রাজনগরের কাউয়াদীঘি হাওরের ভুরভুরি বিল। আর এই হাওরের বুকে প্রকৃতির চমৎকার মেলবন্ধনে পর্যটনে নতুন মাত্রা যোগ করেছে রঙে-রূপে রঙিন ‘জোড়া সেতু’। স্থানীয়দের কাছে পরিচিত ‘জোড়া ব্রিজ’ এখন শুধু যাতায়াতের সেতু নয়; এটি এক নৈসর্গিক দৃশ্যের ঠিকানা।  রাজনগর উপজেলার

টানা পাঁচ দিন বন্ধের পর হিলি বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

টানা পাঁচ দিন বন্ধের পর হিলি বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

টানা পাঁচ দিন বন্ধ থাকার পর দেশের দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে পুনরায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম শুরু হয়েছে। বিষয়টি আজ সকালে নিশ্চিত করেছেন বাংলাহিলি সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম শাহিন মন্ডল।  তিনি জানান, ভারতীয় হিলি ব্যবসায়ীদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারের

পুলিশকে ধাক্কা দিয়ে আদালত থেকে পালানো আসামি দুই দিন পর গ্রেপ্তার

পুলিশকে ধাক্কা দিয়ে আদালত থেকে পালানো আসামি দুই দিন পর গ্রেপ্তার

সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া চুরির মামলার আসামি আব্দুল মোমিনকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। পালানোর দুই দিন পর শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের ছাতিয়ানতলি বাজারসংলগ্ন একটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিরাজগঞ্জ সদর থানা  ও জেলা গোয়েন্দা  শাখার যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি

আখক্ষেতে পেতে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে নারীর মৃত্যু, প্রধান আসামি গ্রেফতার

আখক্ষেতে পেতে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে নারীর মৃত্যু, প্রধান আসামি গ্রেফতার

রাজবাড়ীর গোয়ালন্দে আখক্ষেতের চারপাশে পেতে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে নবীরন নেছা (৫৫) নামে এক নারীর মৃত্যু ও লাশ গুম চেষ্টা মামলার প্রধান আসামী রফিকুল ইসলাম মৃধা'কে (৩৫) গ্রেফতার করা হয়েছে।  শুক্রবার দিনগত শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ২ টার দিকে ফরিদপুর কোতোয়ালি থানার বেপারিপাড়া এলাকা হতে তাকে আটক করে র‌্যাব -১০ এর একটি আভিযানিক দল।  এ বিষয়ে শনিবার দুপুরে র‌্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্প

গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক

গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক

টাঙ্গাইলের গোপালপুরে ইয়াবা বিক্রির সময় নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টা ১০ মিনিটের দিকে উপজেলার নন্দনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—নঠুরচর গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে মো. সোহাগ মিয়া (৩১), একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. কামরুল হাসান (১৯) এবং নন্দনপুর গ্রামের মো. সোহেলের স্ত্রী মোছা. শিল্পী বেগম (৪০)। পুলিশ জানায়, শিল্পী বেগমের