সোমবার, ২ নভেম্বর, ২০২৬১৭ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

মানচিত্র মুছে ফেলার মন্তব্যে পাকিস্তানের কঠোর প্রতিক্রিয়া

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ১২:৩৪

শেয়ার করুনঃ
মানচিত্র মুছে ফেলার মন্তব্যে পাকিস্তানের কঠোর প্রতিক্রিয়া

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিশেষ বিবৃতিতে ভারতের বক্তব্যের কঠোর নিন্দা জানিয়ে একে “উসকানিমূলক, অগ্রহণযোগ্য ও বিপজ্জনক” বলে আখ্যা দিয়েছে।

আইএসপিআর জানায়, একটি পারমাণবিক শক্তিধর ও সার্বভৌম প্রতিবেশী রাষ্ট্রকে মানচিত্র থেকে মুছে ফেলার মতো হুমকি দেওয়া চরম কাণ্ডজ্ঞানহীনতা। তাদের মতে, এ ধরনের বক্তব্য কেবল রাজনৈতিক দায়িত্বহীনতাই নয়, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।

বিবৃতিতে আরও বলা হয়, এমন উসকানিমূলক ভাষা দক্ষিণ এশিয়াকে একটি নতুন ও ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিতে পারে, যার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ ও দীর্ঘস্থায়ী। পাকিস্তান দাবি করেছে, এই ধরনের বক্তব্য দুই দেশের মধ্যে আস্থার সংকট আরও গভীর করছে এবং আঞ্চলিক শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য সমঝোতা: তৃতীয় দেশে ইউরেনিয়াম সরানো ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব

যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য সমঝোতা: তৃতীয় দেশে ইউরেনিয়াম সরানো ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব
আইএসপিআর সতর্ক করে জানায়, কোনো সার্বভৌম পারমাণবিক রাষ্ট্রকে অস্তিত্বহীন করার হুমকি দেওয়া হলে তার প্রতিক্রিয়াও হবে সমান ও কঠোর। তারা আরও উল্লেখ করে, এমন পরিস্থিতি সৃষ্টি হলে তার দায় সম্পূর্ণভাবে উসকানিদাতার ওপরই বর্তাবে।

এই বিবৃতি প্রকাশের পর দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যদিও উভয় পক্ষের মধ্যে আনুষ্ঠানিক কোনো সংঘাতের পরিস্থিতি নেই, তবুও বক্তব্য-পাল্টা বক্তব্যের এই ধারা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

ভারতপাকিস্তান_উত্তেজনাপারমাণবিক_ঝুঁকিআন্তর্জাতিক_রাজনীতি
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

সর্বশেষ সংবাদ

পদ্মা ব্যারাজে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি অর্থনীতি ও জীবন

পদ্মা ব্যারাজে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি অর্থনীতি ও জীবন

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

আবারও স্বর্ণের দামে লাফ, ভরি ছাড়াল দুই লাখ

আবারও স্বর্ণের দামে লাফ, ভরি ছাড়াল দুই লাখ

ইরানে পারমাণবিক হামলার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু

ইরানে পারমাণবিক হামলার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছে গার্মেন্টস মালিক নেতারা

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছে গার্মেন্টস মালিক নেতারা

এ সম্পর্কিত আরও পড়ুন

ইরানে পারমাণবিক হামলার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু

ইরানে পারমাণবিক হামলার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু

ইরানের ওপর পারমাণবিক হামলা চালাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চাপ দিচ্ছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ব্যক্তিত্ব ও রাজনৈতিক বিশ্লেষক টাকার কার্লসন। তাঁর দাবি, আগামী কয়েক দিনের মধ্যে ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে ওয়াশিংটন। তবে এ দাবির পক্ষে কোনো স্বাধীনভাবে যাচাইযোগ্য প্রমাণ দেননি তিনি। সোমবার (২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কার্লসন

ইরান যুদ্ধ বন্ধের আলোচনায় বিশ্ববাজারে তেলের দাম কমল

ইরান যুদ্ধ বন্ধের আলোচনায় বিশ্ববাজারে তেলের দাম কমল

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ অবসানে কূটনৈতিক আলোচনা এগিয়ে যাওয়ার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। এশীয় বাজারে দিনের শুরুতে লেনদেনে ব্রেন্ট ও যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম এক শতাংশের বেশি হ্রাস পেয়েছে। রয়টার্সের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম প্রতি ব্যারেলে ১ দশমিক ৫১ ডলার বা ১ দশমিক ৩৩

বিদেশি হস্তক্ষেপ প্রমাণ হলেও ইসরায়েলে বহাল থাকবে নির্বাচনের ফল

বিদেশি হস্তক্ষেপ প্রমাণ হলেও ইসরায়েলে বহাল থাকবে নির্বাচনের ফল

বৈদেশিক হস্তক্ষেপের অভিযোগ সত্য প্রমাণিত হলেও ইসরায়েলের সাম্প্রতিক নির্বাচনের ফলাফল বহাল থাকবে বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান নোয়াম সোহেলবার্গ। রোববার (১ নভেম্বর) অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেট ও অ্যাটর্নি জেনারেলের সঙ্গে এক ভিডিও বার্তায় তিনি এ অবস্থান জানান। নোয়াম সোহেলবার্গ বলেন, সন্দেহগুলো প্রমাণিত হলেও তা নির্বাচনী প্রক্রিয়া কিংবা সামগ্রিক ফলাফলের সততাকে ক্ষুণ্ন করবে না। এদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি

ইরান যুদ্ধ দ্রুত শেষের ঘোষণা ট্রাম্পের, বাড়ছে উত্তেজনা

ইরান যুদ্ধ দ্রুত শেষের ঘোষণা ট্রাম্পের, বাড়ছে উত্তেজনা

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘যেভাবেই হোক খুব শিগগিরই’ শেষ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, তেহরানকে হয় একটি চুক্তিতে পৌঁছাতে হবে, অন্যথায় যুক্তরাষ্ট্র নিজেরাই যুদ্ধের অবসান ঘটাবে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ট্রাম্পের এ বক্তব্যের মধ্যেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। একদিকে যুদ্ধ বন্ধে চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে, অন্যদিকে

ফ্লোরিডায় আবাসিক এলাকায় জেট বিধ্বস্ত, প্রাণ গেল নয় আরোহীর

ফ্লোরিডায় আবাসিক এলাকায় জেট বিধ্বস্ত, প্রাণ গেল নয় আরোহীর

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডার একটি আবাসিক এলাকায় ব্যবসায়িক জেট বিমান বিধ্বস্ত হয়ে আরোহীদের নয়জনই নিহত হয়েছেন। বিমানটি টেক্সাসের অস্টিন থেকে বাহামাসের উদ্দেশে যাচ্ছিল। দুর্ঘটনায় বিমানটি বিধ্বস্ত হয়ে এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। তবে মাটিতে থাকা কোনো ব্যক্তি হতাহত হননি। সোমবার (২ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দুর্ঘটনার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নিশ্চিত করেছেন মার্কিন পরিবহনমন্ত্রী