প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১০:৫৭

ইসরায়েলের আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের ক্ষমতার ভিত্তি নড়বড়ে করতে বিরোধী শিবিরের প্রভাবশালী নেতারা ঐক্যবদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক যৌথ সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং মধ্যপন্থী নেতা ইয়ার লাপিদ রাজনৈতিক মতাদর্শগত পার্থক্য ভুলে নতুন জোট গঠনের ঘোষণা দেন।
