প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১১:৪৭

ভারতে সম্ভাব্য বড় ধরনের সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ করে দেওয়ার দাবি করেছে দেশটির পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো। পাকিস্তানভিত্তিক চরমপন্থি সংগঠন লস্কর-ই-তৈয়বার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতদের মধ্যে সাতজন বাংলাদেশি নাগরিক।
