প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ১৬:৪৯

ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি জানিয়েছেন, ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত। তিনি বলেন, “এর জন্য আমরা কিছু নতুন অস্ত্র আলাদাভাবে তুলে রেখেছি। এসব এখনও বড় মাত্রায় ব্যবহার করা হয়নি। নতুন অস্ত্রগুলো শত্রুদের গুরুতর ও যন্ত্রণাদায়ক প্রতিশোধ দেবে। বর্তমানে সেগুলো পাইপলাইনে আছে এবং যথাসময়ে ব্যবহার করা হবে।”
