প্রকাশ: ১ মার্চ ২০২৬, ১৫:১৪

ইরানের রাজধানী তেহরানসহ একাধিক শহরে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে আকস্মিক হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। যৌথ এ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে দেশটির শীর্ষ পর্যায়ের আরও কয়েকজন নেতা ও সামরিক কমান্ডার নিহত হয়েছেন বলে জানা গেছে। এমন পরিস্থিতির মধ্যে চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ওয়াশিংটন পোস্ট এবং রয়টার্স।
