প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪৮

ভারতের রাজধানী দিল্লিতে প্রায় দুই মাস বন্ধ থাকার পর পুনরায় ভিসা কার্যক্রম চালু করেছে বাংলাদেশ হাই কমিশন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের ভিসা পরিষেবা দেওয়া শুরু হয়েছে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
