বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬১৪ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

ভয়াবহ শীতঝড়ে যুক্তরাষ্ট্রজুড়ে নজিরবিহীন বিপর্যয়

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১১:৪৩

শেয়ার করুনঃ
ভয়াবহ শীতঝড়ে যুক্তরাষ্ট্রজুড়ে নজিরবিহীন বিপর্যয়

ভয়াবহ শীতকালীন ঝড়ে যুক্তরাষ্ট্রজুড়ে নেমে এসেছে ব্যাপক বিপর্যয়। নিউ মেক্সিকো থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় তুষারপাত ও বরফে বিপর্যস্ত জনজীবন। ঝড়ের কারণে শনিবার ও রোববার মিলিয়ে দেশজুড়ে প্রায় ১৩ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছেন অন্তত ১ লাখ ২০ হাজার গ্রাহক এবং অন্তত এক ডজন অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে বার্তাসংস্থা এপি জানিয়েছে, প্রায় ১৪ কোটি মানুষ—অর্থাৎ যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার ৪০ শতাংশের বেশি—শীতকালীন ঝড়ের সতর্কতার আওতায় রয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণ রকি পর্বতমালা থেকে শুরু করে নিউ ইংল্যান্ড পর্যন্ত ভারী তুষারপাত, শিলাবৃষ্টি ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ অ্যালিসন স্যান্টোরেলি বলেন, “তুষার ও বরফ খুব ধীরে গলবে। এতে উদ্ধার ও পুনরুদ্ধার কাজ জটিল হয়ে উঠবে।” তিনি আরও জানান, কয়েক দিন ধরে তীব্র শীত অব্যাহত থাকতে পারে।

আরও

শক্তিশালী ডানপন্থী সরকার গঠনের ঘোষণা নেতানিয়াহুর

শক্তিশালী ডানপন্থী সরকার গঠনের ঘোষণা নেতানিয়াহুর
ঝড়ের পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার পর্যন্ত অন্তত এক ডজন অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণার অনুমোদন দিয়েছেন। মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম জানান, ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (ফেমা) বিভিন্ন অঙ্গরাজ্যে ত্রাণসামগ্রী, উদ্ধারকর্মী ও সরঞ্জাম আগেভাগেই মোতায়েন করেছে। তিনি নাগরিকদের উদ্দেশে বলেন, “সম্ভব হলে ঘরে থাকুন এবং নিরাপদ সিদ্ধান্ত নিন।”

বিদ্যুৎ বিভ্রাটের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে টেক্সাস ও লুইজিয়ানা। দুই অঙ্গরাজ্যে প্রায় ৫০ হাজার করে গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েন। টেক্সাসের শেলবি কাউন্টিতে বরফের ভারে গাছ ভেঙে পড়ে বিদ্যুৎ লাইন ছিঁড়ে যায়। এতে কাউন্টির প্রায় ১৬ হাজার বাসিন্দার এক-তৃতীয়াংশ অন্ধকারে পড়ে যায়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
শেলবি কাউন্টির কমিশনার স্টিভি স্মিথ বলেন, “শত শত গাছ উপড়ে পড়েছে, রাস্তায় ডালপালা ছড়িয়ে আছে। পরিস্থিতি সামাল দেওয়া কঠিন।” লুইজিয়ানার ডেসোটো প্যারিশে গাছ পড়ে গাড়ি ক্ষতিগ্রস্ত ও বাড়ির ওপর গাছ ভেঙে পড়ার খবর মিলেছে।

শীতঝড়যুক্তরাষ্ট্রজরুরিঅবস্থা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ওকলাহোমা সিটির উইল রজার্স আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবারের সব ফ্লাইট বাতিল এবং রোববার সকালের ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। ডালাস-ফোর্ট ওর্থ আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার ৭০০টির বেশি ফ্লাইট বাতিল হয়। শিকাগো, আটলান্টা, ন্যাশভিল, শার্লট ও ওয়াশিংটনের রোনাল্ড রিগ্যান বিমানবন্দরেও ব্যাপক ফ্লাইট বাতিল হয়েছে।

আরও

নেতানিয়াহুর পরাজয় ঘোষণা বেনেটের, জোটের আসন কমে ৫০

নেতানিয়াহুর পরাজয় ঘোষণা বেনেটের, জোটের আসন কমে ৫০
আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, যেসব এলাকায় ব্যাপক বরফ জমেছে সেখানে ক্ষয়ক্ষতির মাত্রা হারিকেনের সমান হতে পারে।

জনপ্রিয় সংবাদ

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পবিত্র জমাদিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত

পবিত্র জমাদিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত

আইনের শাসনে দক্ষিণ এশিয়ায় অগ্রগতিতে শীর্ষে বাংলাদেশ

আইনের শাসনে দক্ষিণ এশিয়ায় অগ্রগতিতে শীর্ষে বাংলাদেশ

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

সর্বশেষ সংবাদ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার

শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরির অভিযোগে তিন উপসচিব ওএসডি

জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরির অভিযোগে তিন উপসচিব ওএসডি

এ সম্পর্কিত আরও পড়ুন

ইসরায়েলের নির্বাচনে ঝুলল ক্ষমতার পাল্লা, সরকার গঠনে অনিশ্চয়তা

ইসরায়েলের নির্বাচনে ঝুলল ক্ষমতার পাল্লা, সরকার গঠনে অনিশ্চয়তা

ইসরায়েলের জাতীয় নির্বাচনে প্রায় ৯০ শতাংশ ভোট গণনা শেষ হলেও কোনো পক্ষই স্পষ্ট বিজয় নিশ্চিত করতে পারেনি। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পেতে ব্যর্থ হয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট ও বিরোধী শিবির। ফলে দেশটিতে নতুন সরকার গঠন নিয়ে রাজনৈতিক অচলাবস্থা দেখা দিয়েছে। আংশিক ফলাফলে দেখা গেছে, নেতানিয়াহুর নেতৃত্বাধীন কট্টরপন্থি জোট ১২০ আসনের নেসেটে ৫৩টি আসন পেতে পারে। অন্যদিকে বিরোধী নেতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র আরও দুর্বল হয়েছে, দাবি ওবামার

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র আরও দুর্বল হয়েছে, দাবি ওবামার

ইরানের বিরুদ্ধে বর্তমান মার্কিন প্রশাসনের সামরিক পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে আগের তুলনায় আরও দুর্বল করে তুলেছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবার (২৮ অক্টোবর) জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার কাছে মরো শহরে এক ভোটার সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ সমালোচনা করেন। ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র ছিল না উল্লেখ করে ওবামা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ শুরুর সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন।

ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ লিকুদের, তদন্তের দাবি

ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ লিকুদের, তদন্তের দাবি

ইসরায়েলের নেসেট নির্বাচনে ব্যাপক জালিয়াতি, ঘুষ, হুমকি, সহিংসতা ও ব্যালট কারচুপির মাধ্যমে আরব দলগুলো নির্বাচন ‘চুরি’ করেছে বলে অভিযোগ তুলেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি। মঙ্গলবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত ভোটের পর দেওয়া এক বিবৃতিতে দলটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অবিলম্বে তদন্তের দাবি জানায়। লিকুদের অভিযোগ, সন্ত্রাসবাদ ও ইহুদি রাষ্ট্রের বিনাশকে সমর্থনকারী আরব দলগুলো ঘুষ, হুমকি, সহিংসতা, জালিয়াতি এবং ভোটারদের সংগঠিত করতে

আমার সমর্থনে পরাজয় এড়িয়েছে নেতানিয়াহু: ট্রাম্প

আমার সমর্থনে পরাজয় এড়িয়েছে নেতানিয়াহু: ট্রাম্প

ইসরায়েলের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিশ্চিত পরাজয় নিজের সমর্থনের কারণে ঠেকেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, নেতানিয়াহুকে সমর্থন দেওয়ার পর নির্বাচনের পরিস্থিতি বদলে গেছে এবং ফলাফল তাঁর জন্য জয় কিংবা বড় ধরনের অচলাবস্থার দিকে এগিয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বুথফেরত সমীক্ষায় নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ জোট এবং গ্যাডি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়ার পর

শক্তিশালী ডানপন্থী সরকার গঠনের ঘোষণা নেতানিয়াহুর

শক্তিশালী ডানপন্থী সরকার গঠনের ঘোষণা নেতানিয়াহুর

ইসরায়েলের সাধারণ নির্বাচনের পর জেরুজালেমে নিজ দল লিকুদ পার্টির সদর দপ্তরে সমর্থকদের উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দেশে শক্তিশালী, জাতীয়তাবাদী ও ডানপন্থী সরকার গঠনের ঘোষণা দিয়ে দাবি করেছেন, ইহুদি জনগণ এবং ইহুদি রাষ্ট্রের সমর্থকদের মধ্যে তাঁর নেতৃত্বাধীন ডানপন্থী জোট নির্ধারক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ভাষণের শুরুতে নেতানিয়াহু লিকুদ পার্টির সদস্য, কর্মী, প্রার্থীদের তালিকায় থাকা ব্যক্তিদের এবং সরকারের সদস্যদের ধন্যবাদ জানান।