সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬১০ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির সুযোগে ধ্বংসস্তূপে ফেরা ফিলিস্তিনিদের কান্না

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১৯:৫৭

শেয়ার করুনঃ
যুদ্ধবিরতির সুযোগে ধ্বংসস্তূপে ফেরা ফিলিস্তিনিদের কান্না

ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে গাজা নগরে ফিরতে শুরু করেছেন হাজারো বাস্তুচ্যুত ফিলিস্তিনি। দীর্ঘদিনের বোমাবর্ষণ ও গোলাবর্ষণের পর শহরটি এখন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে, তবু অনেকে ফিরে যাচ্ছেন নিজের ভিটেমাটি দেখতে, কেউবা খুঁজছেন প্রিয়জনের চিহ্ন।

যুদ্ধবিরতির পর শনিবার সকাল থেকেই গাজার বিভিন্ন শরণার্থী শিবির ও আশ্রয়কেন্দ্র থেকে পায়ে হেঁটে ফিরছেন অসংখ্য মানুষ। তাদের মধ্যে রয়েছেন নারী, শিশু ও প্রবীণরা। অনেকে হাতে ছোট ব্যাগ, কেউ বা মাথায় বহন করছেন শেষ সম্বল। প্রত্যেকে ফিরে পাচ্ছেন না ঘর, বরং দেখতে পাচ্ছেন শুধু ধ্বংসের ছাপ।

দ্য টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির ঘোষণার পরই রাজা সালমি নামের এক ফিলিস্তিনি নারী সিদ্ধান্ত নেন নিজের বাড়িতে ফিরবেন। কয়েক সপ্তাহের তীব্র বোমাবর্ষণে যে অঞ্চলটি প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে, সেই আল-রিমাল পাড়ায় পৌঁছে তিনি দেখেন তার বাড়ি ধসে পড়ে আছে, শুধু ভাঙা ইট আর ধুলোয় ভরা একটি স্তূপ বাকি।

আরও

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের দীর্ঘ সামরিক অভিযানের প্রস্তুতি

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের দীর্ঘ সামরিক অভিযানের প্রস্তুতি

রাজা বলেন, “আমরা ঘণ্টার পর ঘণ্টা হেঁটেছি। প্রতিটি পদক্ষেপে মনে হয়েছে, হয়তো এবারই সব শেষ। যখন অবশেষে পৌঁছালাম, দেখলাম আমার ঘর নেই—শুধু ধ্বংসস্তূপ। চোখের পানি থামাতে পারিনি, কারণ এখানে আমার জীবনের প্রতিটি স্মৃতি ছিল।”

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

যুদ্ধবিরতির মধ্যেও গাজার আকাশে এখনও ধোঁয়া উড়তে দেখা গেছে। অনেক এলাকায় বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ, হাসপাতালগুলোতে এখনও আহতদের ভিড়। তবু কিছু ফিলিস্তিনি স্বস্তি প্রকাশ করেছেন, কারণ তাদের বাড়ি এখনও টিকে আছে। কেউ কেউ ক্ষতিগ্রস্ত ঘরে মেরামতের চেষ্টা করছেন, আবার কেউ নির্মাণসামগ্রী খুঁজছেন ধ্বংসস্তূপের ভেতরে।

হামাস-নিয়ন্ত্রিত বেসামরিক প্রতিরক্ষা সংস্থার হিসাব অনুযায়ী, শনিবার একদিনেই প্রায় ৫০ হাজার মানুষ গাজা নগরে ফিরে এসেছেন। সংস্থার কর্মকর্তা মোহাম্মদ আল-মুগাইয়ির জানান, “যুদ্ধবিরতি শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় আড়াই লাখ মানুষ শহরে ফিরেছেন। তবে অনেক এলাকায় প্রবেশ এখনও ঝুঁকিপূর্ণ, কারণ ধ্বংসাবশেষের নিচে অনেক বোমা ও বিস্ফোরক পড়ে আছে।”

গাজাযুদ্ধবিরতিইসরাইল হামাস সংঘাত
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

গাজার রাস্তায় এখন কান্না, হতাশা ও আশার মিশ্র চিত্র। কেউ ফিরে পেয়েছেন ধ্বংসপ্রাপ্ত বাড়ির অবশিষ্ট অংশ, কেউ হারিয়েছেন সবকিছু। কিন্তু তবু তারা ফিরে আসছেন, কারণ এটি তাদের জন্মভূমি, তাদের আশার শেষ ঠিকানা।

আরও

পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ১২ প্রাণহানি

পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ১২ প্রাণহানি

জনপ্রিয় সংবাদ

মহিলা এমপি হিসেবে শিল্পী রেজাকে চান নেতাকর্মীরা

মহিলা এমপি হিসেবে শিল্পী রেজাকে চান নেতাকর্মীরা

শপথে অনড় ১১ দল, কারণ কি জানাল জামায়াত

শপথে অনড় ১১ দল, কারণ কি জানাল জামায়াত

তারেক রহমানের সিক্রেট ফাইলে নতুন মন্ত্রিসভা তালিকা

তারেক রহমানের সিক্রেট ফাইলে নতুন মন্ত্রিসভা তালিকা

নৌযাত্রীদের জন্য ছয় বছর ধরে ফ্রি ইফতার

নৌযাত্রীদের জন্য ছয় বছর ধরে ফ্রি ইফতার

রমজান মাসে স্কুল বন্ধ রাখার হাইকোর্ট আদেশ স্থগিত

রমজান মাসে স্কুল বন্ধ রাখার হাইকোর্ট আদেশ স্থগিত

সর্বশেষ সংবাদ

সেনাবাহিনীর শীর্ষ পদে বড় রদবদল, নতুন নিয়োগ

সেনাবাহিনীর শীর্ষ পদে বড় রদবদল, নতুন নিয়োগ

বরিশালে নির্বাচনী সহিংসতার ৮ বছর পর মামলা, আসামী সাবেক মন্ত্রী-ডিসি-কমিশনারসহ ১৪

বরিশালে নির্বাচনী সহিংসতার ৮ বছর পর মামলা, আসামী সাবেক মন্ত্রী-ডিসি-কমিশনারসহ ১৪

ষোল বছর বয়সেই মিলবে জাতীয় পরিচয়পত্র

ষোল বছর বয়সেই মিলবে জাতীয় পরিচয়পত্র

মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ফ্রী কুরআন শিক্ষা কোর্স শুরু

মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ফ্রী কুরআন শিক্ষা কোর্স শুরু

 ভূরুঙ্গামারীতে নিম্নমানের খেজুর বিক্রি করায় তিন ব্যবসায়ীর জরিমানা

ভূরুঙ্গামারীতে নিম্নমানের খেজুর বিক্রি করায় তিন ব্যবসায়ীর জরিমানা

এ সম্পর্কিত আরও পড়ুন

আইএসআই মদদে ভারতে বড় হামলার পরিকল্পনা! বাংলাদেশী গ্রেপ্তার

আইএসআই মদদে ভারতে বড় হামলার পরিকল্পনা! বাংলাদেশী গ্রেপ্তার

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং বাংলাদেশভিত্তিক একটি সন্ত্রাসী গোষ্ঠীর সহায়তায় ভারতে বড় ধরনের হামলার পরিকল্পনার অভিযোগে অন্তত আটজনকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। দেশটির তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ রাজ্য থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে সূত্রের বরাতে বলা হয়, গ্রেপ্তার হওয়া ছয়জনের নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন—

কাতার-বাহরাইন থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

কাতার-বাহরাইন থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই কাতার ও বাহরাইনের ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের কাতার ও বাহরাইনের দুই গুরুত্বপূর্ণ ঘাঁটি থেকে মার্কিন সেনাদের সরানো হচ্ছে। কাতারের আল উবেইদ ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি, যেখানে ২০২৫ সালের জুনে ইরানের সঙ্গে সংঘাত চলাকালীন ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল। বাহরাইনের ঘাঁটি মার্কিন নৌবাহিনীর ৫ম ফ্লিটের জন্য ব্যবহৃত হয়। যদিও

কূটনৈতিক টানাপোড়েন শেষে পুনরায় চালু বাংলাদেশি ভিসা সেবা

কূটনৈতিক টানাপোড়েন শেষে পুনরায় চালু বাংলাদেশি ভিসা সেবা

ভারতের রাজধানী দিল্লিতে প্রায় দুই মাস বন্ধ থাকার পর পুনরায় ভিসা কার্যক্রম চালু করেছে বাংলাদেশ হাই কমিশন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের ভিসা পরিষেবা দেওয়া শুরু হয়েছে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার তিন দিনের মাথায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কে এই অগ্রগতি ঘটেছে। বাংলাদেশ হাই

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতির অভিযোগ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতির অভিযোগ

মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। যেকোনো সময় ইরান ও যুক্তরাষ্ট্র–এর মধ্যে সরাসরি সংঘাত শুরু হতে পারে বলে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। সর্বশেষ চুক্তিতে সম্মত হওয়ার জন্য ইরানকে ১০ দিনের সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে ইরানের ওপর সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক

পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ১২ প্রাণহানি

পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ১২ প্রাণহানি

উত্তর-পশ্চিম পাকিস্তানের অস্থিতিশীল সীমান্ত অঞ্চলে ধারাবাহিক বোমা হামলা ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত এক ডজনের বেশি মানুষ নিহত হয়েছেন। সহিংসতার এই ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে খাইবার পাখতুনখাওয়া প্রদেশজুড়ে। স্থানীয় সূত্র জানায়, গত সোমবার বাজাউর জেলায় বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিরাপত্তা চৌকির দিকে এগিয়ে গিয়ে বিস্ফোরিত হলে এক শিশুসহ ১১ জন নিরাপত্তা সদস্য নিহত হন। আহত হয়েছেন আরও সাতজন, যাদের