বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬২৬ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

শপথে অনড় ১১ দল, কারণ কি জানাল জামায়াত

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৯

শেয়ার করুনঃ
শপথে অনড় ১১ দল, কারণ কি জানাল জামায়াত

সংবিধান সংস্কার পরিষদের শপথকে ঘিরে নতুন করে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিএনপি শপথ না নিলে ১১ দলীয় জোটের কেউই শপথ নেবে না বলে জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

মঙ্গলবার এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, দুপুর ১২টায় তাদের নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের সময় নির্ধারিত রয়েছে। তবে বিষয়টি পুরোপুরি নির্ভর করছে বিএনপির অবস্থানের ওপর।

জামায়াত নেতার ভাষ্য, বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করে, তাহলে জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যরাও কোনো ধরনের শপথে অংশ নেবেন না। তাদের মতে, সংস্কারবিহীন সংসদ কার্যকর ও অর্থবহ হতে পারে না।

আরও

জনগণ বর্তমান বিএনপি সরকারকে আর ছাড় দেবে না: গোলাম পরওয়ার

জনগণ বর্তমান বিএনপি সরকারকে আর ছাড় দেবে না: গোলাম পরওয়ার

তিনি আরও বলেন, সংবিধান সংস্কারের বিষয়টি রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরেই আলোচিত। এ প্রক্রিয়া ছাড়া নতুন সংসদের কার্যক্রম শুরু হলে তা জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত না হলে শপথ গ্রহণের প্রশ্নই ওঠে না। তিনি বলেন, আপাতত এ বিষয়ে কোনো সাংবিধানিক সিদ্ধান্ত হয়নি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তার মতে, বিষয়টি জাতীয় সংসদ অধিবেশন শুরু হওয়ার পর আলোচনার মাধ্যমে নির্ধারিত হতে পারে। তখনই শপথ গ্রহণের বিষয়ে চূড়ান্ত অবস্থান স্পষ্ট হবে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শপথ ইস্যুকে কেন্দ্র করে সরকার ও বিরোধী জোটের মধ্যে নতুন করে টানাপোড়েন তৈরি হতে পারে। এতে সংসদের কার্যক্রম শুরুর প্রক্রিয়া বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)বাংলাদেশ জামায়াতে ইসলামী,
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

বাধা এলে মোকাবিলা করেই গন্তব্যে পৌঁছাব: শফিকুর রহমান

বাধা এলে মোকাবিলা করেই গন্তব্যে পৌঁছাব: শফিকুর রহমান

সব মিলিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রশ্নে এখনো স্পষ্ট কোনো সমাধান আসেনি। জাতীয় সংসদ অধিবেশন শুরু হওয়ার পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

জনপ্রিয় সংবাদ

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

সায়েদাবাদে থাকবে শুধু সিটি বাস, আন্তঃজেলা যাবে কাঁচপুরে

সায়েদাবাদে থাকবে শুধু সিটি বাস, আন্তঃজেলা যাবে কাঁচপুরে

রাশিয়ার কড়া বার্তা, ইরান ছাড়বে না মস্কো

রাশিয়ার কড়া বার্তা, ইরান ছাড়বে না মস্কো

সর্বশেষ সংবাদ

অবসরের পর বিচারপতিদের পাসপোর্টে গোয়েন্দা যাচাই অযৌক্তিক: হাইকোর্ট

অবসরের পর বিচারপতিদের পাসপোর্টে গোয়েন্দা যাচাই অযৌক্তিক: হাইকোর্ট

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা, ক্ষতিগ্রস্ত যুদ্ধবিমান

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা, ক্ষতিগ্রস্ত যুদ্ধবিমান

৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ, নেই কোনো প্রশিক্ষণ ফি

৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ, নেই কোনো প্রশিক্ষণ ফি

৬৪ জেলায় সার মনিটরিং, মজুত চাহিদার চেয়ে অনেক বেশি

৬৪ জেলায় সার মনিটরিং, মজুত চাহিদার চেয়ে অনেক বেশি

বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস

বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস

এ সম্পর্কিত আরও পড়ুন

কলকাতায় শেখ সেলিমের সক্রিয়তায় দলে অসন্তোষের আভাস

কলকাতায় শেখ সেলিমের সক্রিয়তায় দলে অসন্তোষের আভাস

সরকারের নির্বাহী আদেশে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ভারতে অবস্থানরত দলের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অনুপস্থিতিতে দলের দায়িত্ব কে পালন করবেন, সে বিষয়ে মন্তব্য করার পরই দলটির ভেতরে শেখ ফজলুল করিম সেলিমকে ঘিরে আলোচনা ও অসন্তোষের খবর সামনে এসেছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা তার

ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরাই বেশি নির্যাতিত হয়েছেন: রিজভী

ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরাই বেশি নির্যাতিত হয়েছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদের আমলে নারী ও শিশুরাই সবচেয়ে বেশি নির্যাতন, লাঞ্ছনা ও অপমানের শিকার হয়েছেন। সেই নিপীড়নের বিরুদ্ধে জাতীয়তাবাদী মহিলা দল প্রতিবাদ করেছে বলেও মন্তব্য করেন তিনি। বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে

ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত হয়েছে: রিজভী

ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত হয়েছে: রিজভী

দেশে একটি বিশেষ চক্র ও চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা চালিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তবে বাংলাদেশিদের পারস্পরিক প্রীতি, সৌহার্দ্য ও বন্ধন যুগ যুগ ধরে অটুট থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও

বিএনপির নসিহত নেব না, কর্মসূচি নিজেরাই ঠিক করব: সারজিস

বিএনপির নসিহত নেব না, কর্মসূচি নিজেরাই ঠিক করব: সারজিস

বিএনপির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিরোধী দল হিসেবে কী কর্মসূচি পালন করতে হবে, সে বিষয়ে বিএনপির কাছ থেকে নসিহত নেওয়ার প্রয়োজন নেই। তিনি দাবি করেন, অতীতে বিএনপি বিরোধী দল হিসেবে নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হচ্ছেন শেখ সেলিম

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হচ্ছেন শেখ সেলিম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার সিদ্ধান্তের কথা পুনর্ব্যক্ত করেছেন। ভারতের সংবাদমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে তিনি দেশে ফেরা, ব্যক্তিগত নিরাপত্তা, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে কথা বলেন। সাক্ষাৎকারটি নিয়েছেন দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকার। শেখ হাসিনা বলেন, তিনি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এবং তৃণমূলের নেতা-কর্মী ও সাধারণ