শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬১৭ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

বরিশালে নির্বাচনী সহিংসতার ৮ বছর পর মামলা, আসামী সাবেক মন্ত্রী-ডিসি-কমিশনারসহ ১৪

এইচ.এম.এ রাতুল
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ২২:১

শেয়ার করুনঃ
বরিশালে নির্বাচনী সহিংসতার ৮ বছর পর মামলা, আসামী সাবেক মন্ত্রী-ডিসি-কমিশনারসহ ১৪

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিরোধী দলের এক কর্মীকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে সাবেক মন্ত্রী, পুলিশ কমিশনার এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা রুজুর নির্দেশ দিয়েছে আদালত। রোববার বরিশালের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জহির উদ্দিন এ আদেশ দেন।

মামলায় আসামিরা হলেন-সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ আসনের একাদশ সংসদ নির্বাচনের মহাজোট মনোনীত প্রার্থী জাহিদ ফারুক শামীম, বরিশাল মহানগর পুলিশের সাবেক কমিশনার মো. রুহুল আমিন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, উপ-পুলিশ কমিশনার মোয়াজ্জেম হোসেন ভুইয়া, বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ওসি মোস্তফা কামাল হায়দার, পরিদর্শক (তদন্ত) শাহ মো. ফয়সাল আহম্মেদ, এসআই আব্দুল মালেক, এএসআই সহিদুল ইসলাম, এএসআই রাসেল মিয়া, এএসআই এরফান হোসেন মিদুল, এএসআই রফিকুল ইসলাম, এএসআই মোহাম্মদ মিলন বিশ্বাস, এএসআই মেহেদী হাসান মোল্লা ও কনষ্টবল ফয়জুল। 

মামলার বাদী মশিউল আলম খান পলাশ জানান, ২০১৮ সালের নির্বাচন ছিল বিএনপি নেতাকর্মীদের জন্য “দুঃসময়”। তার দাবি, সে সময় প্রার্থীরা স্বাভাবিকভাবে প্রচারণায় অংশ নিতে পারেননি এবং বরিশাল-৫ আসনেও একই পরিস্থিতি বিরাজ করছিল।

আরও

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি
তিনি বলেন, বিএনপির প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সঙ্গে তিনি সার্বক্ষণিক কাজ করতেন। নির্বাচনী লিফলেট বিতরণের উদ্দেশ্যে সদর উপজেলার চন্দ্রমোহন এলাকায় যাওয়ার সময় নদীপথে তাদের স্পিডবোটকে ধাওয়া করা হয়। পরে বিশ্বাসেরহাট এলাকায় পৌঁছালে সাদা পোশাকধারীরা তাকে তুলে নিয়ে যায়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
বাদীর ভাষ্য অনুযায়ী, তাকে চোখ বেঁধে একটি অজ্ঞাত স্থানে নিয়ে শারীরিক নির্যাতন করা হয়। এরপর বন্দর থানায় নিয়ে তার বিরুদ্ধে একাধিক মামলা দেওয়া হয়। তিনি অভিযোগ করেন, এসব মামলা ছিল মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি আরও বলেন, অপহরণের ভিডিও ভাইরাল হওয়ায় তাকে হত্যা করা হয়নি। তবে নির্যাতনের কারণে তিনি এখনও শারীরিক সমস্যায় ভুগছেন, বিশেষ করে পিঠের ব্যথা রয়েছে।

বরিশালনির্বাচনী সহিংসতাআসামী সাবেক মন্ত্রী-ডিসি-কমিশনার
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
পলাশ জানান, গত বছরের আগস্টে তিনি আদালতে মামলা দায়ের করেন। প্রথমে সংশ্লিষ্ট থানা মামলা নিতে বিলম্ব করে এবং প্রশাসনিক জটিলতা তৈরি হয়। পরে ঘটনাস্থল নিয়ে পরিমাপের মাধ্যমে নিশ্চিত হওয়ার পর আদালত কোতোয়ালি মডেল থানাকে মামলা রুজুর নির্দেশ দেন।

আরও

ভূরুঙ্গামারীতে মহাসমারোহে নদ থেকে বালু উত্তোলন, ঝুঁকিতে নির্মাণাধীন সেতু ও তীর রক্ষা বাঁধ

ভূরুঙ্গামারীতে মহাসমারোহে নদ থেকে বালু উত্তোলন, ঝুঁকিতে নির্মাণাধীন সেতু ও তীর রক্ষা বাঁধ

জনপ্রিয় সংবাদ

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি

ইরান ইস্যুতে ট্রাম্পের অনাগ্রহে আবার বাড়ল তেলের দাম

ইরান ইস্যুতে ট্রাম্পের অনাগ্রহে আবার বাড়ল তেলের দাম

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

জেলা হাসপাতালে ১০টি, মেডিকেলে ৫০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের সিদ্ধান্ত

জেলা হাসপাতালে ১০টি, মেডিকেলে ৫০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের সিদ্ধান্ত

সর্বশেষ সংবাদ

বিয়ের তাড়া নেই, আগেই নিজের ডিম্বাণু সংরক্ষণ রাইমার

বিয়ের তাড়া নেই, আগেই নিজের ডিম্বাণু সংরক্ষণ রাইমার

লঘুচাপের সম্ভাবনা, অক্টোবরে ঘূর্ণিঝড়ের শঙ্কা জানাল আবহাওয়া অধিদপ্তর

লঘুচাপের সম্ভাবনা, অক্টোবরে ঘূর্ণিঝড়ের শঙ্কা জানাল আবহাওয়া অধিদপ্তর

দুর্গাপূজায় ছুটির আনন্দ, সরকারি কর্মীদের মিলছে দীর্ঘ অবকাশ

দুর্গাপূজায় ছুটির আনন্দ, সরকারি কর্মীদের মিলছে দীর্ঘ অবকাশ

ময়মনসিংহে বাসের চাপায় শিশুসহ অটোরিকশার সাত আরোহী নিহত

ময়মনসিংহে বাসের চাপায় শিশুসহ অটোরিকশার সাত আরোহী নিহত

ইরানকে ঘিরে ফেলেছে মার্কিন রনতরী, ট্রাম্পের নতুন ছক

ইরানকে ঘিরে ফেলেছে মার্কিন রনতরী, ট্রাম্পের নতুন ছক

এ সম্পর্কিত আরও পড়ুন

ময়মনসিংহে বাসের চাপায় শিশুসহ অটোরিকশার সাত আরোহী নিহত

ময়মনসিংহে বাসের চাপায় শিশুসহ অটোরিকশার সাত আরোহী নিহত

ময়মনসিংহ নগরীর গন্দ্রপা বাইপাস এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় শিশুসহ অটোরিকশার সাত আরোহী নিহত হয়েছেন। শুক্রবার ২ অক্টোবর বেলা সোয়া একটার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং বাসটির সামনের অংশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাটি কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শিবিরুল ইসলাম নিশ্চিত করেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, দুপুরে গন্দ্রপা বাইপাস সড়কে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের

সাগরপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার

সাগরপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে কক্সবাজারের সেন্টমার্টিনের কাছে একটি কাঠের নৌযান থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। উদ্ধার ব্যক্তিদের মধ্যে ১১ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানবপাচারকারী চক্রের সদস্য হিসেবে শনাক্ত করে আটক করা হয়েছে। অপর ৬৫ জন মালয়েশিয়া যাওয়ার প্রলোভনে প্রতারণার শিকার বলে জানিয়েছে নৌবাহিনী। তাদের মধ্যে রোহিঙ্গা নাগরিক ও নারীও রয়েছেন। বুধবার ৩০ সেপ্টেম্বর দিবাগত রাতে সেন্টমার্টিন লাইট হাউস থেকে

শাহপরী দ্বীপে কোস্ট গার্ডের অভিযান: ৩০ হাজার ইয়াবা উদ্ধার

শাহপরী দ্বীপে কোস্ট গার্ডের অভিযান: ৩০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফের শাহপরী দ্বীপের জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক শাহপরী দ্বীপের জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন

ভূরুঙ্গামারীতে মহাসমারোহে নদ থেকে বালু উত্তোলন, ঝুঁকিতে নির্মাণাধীন সেতু ও তীর রক্ষা বাঁধ

ভূরুঙ্গামারীতে মহাসমারোহে নদ থেকে বালু উত্তোলন, ঝুঁকিতে নির্মাণাধীন সেতু ও তীর রক্ষা বাঁধ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী দুধকুমার নদ থেকে মহাসমারোহে বালু উত্তোলন করা হচ্ছে। একটি প্রভাবশালী মহল অননুমোদিত ড্রেজার দিয়ে বালু তুলে বিক্রি করছে। বালু উত্তোলনের ফলে একদিকে নদের তীর রক্ষা বাঁধ সহ ফসলি জমি ভাঙনের হুমকিতে রয়েছে। অপরদিকে নির্মাণাধীন সোনাহাট সেতু ঝুঁকির মুখে পড়েছে। জানাগেছে, উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের দুধকুমার নদের ওপর প্রায় ১৪০ বছর পুরাতন একটি রেল সেতু রয়েছে। সেতুটি দক্ষিণে সড়ক ও জনপথ

কমলগঞ্জে বিজিবির অভিযানে ২টি এক নলা বন্দুক উদ্ধার

কমলগঞ্জে বিজিবির অভিযানে ২টি এক নলা বন্দুক উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ২ টি এক নলা বন্দুক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১২ টায় শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধীনস্থ কুরমা বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১৮৮৬/এম হতে আনুমানিক ২.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে খাসিয়াপুঞ্জি জামতলা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে