রবিবার, ১৬ আগস্ট, ২০২৬২ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

তারেক রহমানের সিক্রেট ফাইলে নতুন মন্ত্রিসভা তালিকা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৬

শেয়ার করুনঃ
তারেক রহমানের সিক্রেট ফাইলে নতুন মন্ত্রিসভা তালিকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৯টি আসনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর দীর্ঘ দুই দশক পর সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের চেয়ারম্যান তারেক রহমান–এর নেতৃত্বে নতুন মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন—এই প্রশ্ন এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সম্ভাব্য মন্ত্রীদের বিভিন্ন তালিকা ঘুরে বেড়ালেও দলীয় নির্ভরযোগ্য সূত্রগুলো জানিয়েছে, এসবের অধিকাংশই অনুমাননির্ভর। প্রকৃতপক্ষে মন্ত্রিসভায় কারা থাকছেন, সেই চূড়ান্ত তালিকা কেবল তারেক রহমানের কাছেই রয়েছে। দলীয় নীতিনির্ধারকরা এই তালিকাকে চেয়ারম্যানের গুরুত্বপূর্ণ ‘সিক্রেট ফাইল’ হিসেবে অভিহিত করছেন, যা অত্যন্ত গোপনীয়ভাবে সংরক্ষণ করা হচ্ছে।

সূত্রগুলো আরও জানায়, মন্ত্রিসভা গঠনের মতো সংবেদনশীল বিষয়ে তারেক রহমান দলের স্থায়ী কমিটির অধিকাংশ নেতার সাথেও আনুষ্ঠানিক আলোচনা করেননি। মাত্র দু-একজন সিনিয়র নেতার সঙ্গে সীমিত পরামর্শ হলেও তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব চেয়ারম্যানের ওপরই ছেড়ে দিয়েছেন। ফলে তালিকায় কার নাম রয়েছে বা কার নাম বাদ পড়েছে—তা এখনো অজানা।

আরও

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, আলোচনায় তিন প্রার্থী

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, আলোচনায় তিন প্রার্থী
নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের পর থেকে সম্ভাব্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নাম দিয়ে তৈরি নানা তালিকা প্রকাশ পেলেও সেগুলোর মধ্যে ব্যাপক ভিন্নতা দেখা যাচ্ছে। এমনকি টেকনোক্র্যাট কোটায় যাদের নাম প্রচার করা হচ্ছে, সেগুলোরও নির্ভরযোগ্য কোনো ভিত্তি পাওয়া যায়নি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
এদিকে নবনির্বাচিত সংসদ সদস্যদের একটি বড় অংশ মন্ত্রী হওয়ার বিষয়ে আগ্রহী হয়ে উঠেছেন। অনেকে নিজেদের যোগ্য মনে করে লবিং বা তদবির শুরু করেছেন বলেও জানা গেছে। তবে সরাসরি চেয়ারম্যানের কাছে কিছু বলার সাহস না থাকায় তারা সিনিয়র নেতাদের কাছে নিজেদের আন্দোলন-সংগ্রামের অবদান ও রাজনৈতিক নির্যাতনের ইতিহাস তুলে ধরছেন।

এই অভ্যন্তরীণ দৌড়ঝাঁপ সত্ত্বেও সবাই এখন চেয়ারম্যানের দপ্তরের সংকেতের অপেক্ষায় রয়েছেন। ধারণা করা হচ্ছে, দলের কিছু সিনিয়র নেতার মন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত হলেও শেষ মুহূর্তে নতুন ও দক্ষ মুখ অন্তর্ভুক্ত করে চমক দিতে পারেন তারেক রহমান।

মন্ত্রিসভাসিক্রেট ফাইলেতারেক রহমান
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, মন্ত্রিসভায় কারা আসছেন তা তার জানা নেই এবং এ বিষয়ে তাকে কোনো ফোনও দেওয়া হয়নি। মঙ্গলবার নবনির্বাচিত এমপি ও নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের মাধ্যমেই এই রহস্যের জট খুলবে বলে মনে করা হচ্ছে।

আরও

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্তে জরুরি বৈঠকে বিএনপির শীর্ষ নেতৃত্ব

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্তে জরুরি বৈঠকে বিএনপির শীর্ষ নেতৃত্ব

সর্বশেষ সংবাদ

হাসিনার প্রত্যর্পণ নিয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত

হাসিনার প্রত্যর্পণ নিয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত

চূড়ান্ত পর্যায়ে নতুন পে-স্কেল, শিগগির ঘোষণা

চূড়ান্ত পর্যায়ে নতুন পে-স্কেল, শিগগির ঘোষণা

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ

রাঙ্গামাটিতে পিকআপ উল্টে নারীসহ নিহত চার, আহত দুই

রাঙ্গামাটিতে পিকআপ উল্টে নারীসহ নিহত চার, আহত দুই

অস্ট্রেলিয়াকে গুটিয়ে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য মাত্র ৫৭

অস্ট্রেলিয়াকে গুটিয়ে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য মাত্র ৫৭

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

সিলেটের বাসায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

সিলেটের বাসায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

এ সম্পর্কিত আরও পড়ুন

খালেদা জিয়ার অনুপস্থিতিতে প্রথম জন্মদিন, স্মরণে পুরো বাংলাদেশ

খালেদা জিয়ার অনুপস্থিতিতে প্রথম জন্মদিন, স্মরণে পুরো বাংলাদেশ

বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ সংগ্রাম, গণতন্ত্রের আন্দোলন এবং রাজনৈতিক নেতৃত্বের এক অনন্য অধ্যায়ের নাম বেগম খালেদা জিয়া। আজ ১৫ আগস্ট তাঁর ৮১তম জন্মবার্ষিকী স্মরণ করা হচ্ছে। তবে এবার এই দিনটি এসেছে গভীর শোকের আবহে। গত ৩০ ডিসেম্বর ২০২৫ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে জলপাইগুড়িতে

রাকিবের বিদায়বার্তা, যেকোনো সময় ছাত্রদলের নতুন কমিটি

রাকিবের বিদায়বার্তা, যেকোনো সময় ছাত্রদলের নতুন কমিটি

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব নিজের দায়িত্বের অধ্যায় শেষ হওয়ার ইঙ্গিত দিয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া দীর্ঘ পোস্টে তিনি বলেন, ‘অনেক বেশি সম্মান ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে।’ তাঁর এই বক্তব্যের পর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার আলোচনা আরও জোরালো হয়েছে। এর

রিজভী আহমেদ হলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

রিজভী আহমেদ হলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের সিনিয়র নেতাদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগের পর রুহুল কবির

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্তে জরুরি বৈঠকে বিএনপির শীর্ষ নেতৃত্ব

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্তে জরুরি বৈঠকে বিএনপির শীর্ষ নেতৃত্ব

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে জরুরি বৈঠকে বসেছে ক্ষমতাসীন দল বিএনপি। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপির শীর্ষ ও সিনিয়র নেতারা উপস্থিত রয়েছেন। দলের পরবর্তী রাষ্ট্রপতি প্রার্থী কে হচ্ছেন, আজকের বৈঠকে তা চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। প্রার্থী চূড়ান্ত হওয়ার পর বিএনপির পক্ষ

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

মুক্তিযুদ্ধবিরোধী কোনো শক্তিকে দেশের জনগণ আর সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (১২ আগস্ট) সকালে রাজধানীর বনানীতে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের আশ্রয়-প্রশ্রয়ে ছিলেন শেখ হাসিনা। সে কারণেই তিনি