প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৩

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই কাতার ও বাহরাইনের ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের কাতার ও বাহরাইনের দুই গুরুত্বপূর্ণ ঘাঁটি থেকে মার্কিন সেনাদের সরানো হচ্ছে। কাতারের আল উবেইদ ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি, যেখানে ২০২৫ সালের জুনে ইরানের সঙ্গে সংঘাত চলাকালীন ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল। বাহরাইনের ঘাঁটি মার্কিন নৌবাহিনীর ৫ম ফ্লিটের জন্য ব্যবহৃত হয়।
