রবিবার, ৫ জুলাই, ২০২৬২২ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

ইসরাইলি হামলায় ইরানে নিহত ৬১০, ধ্বংস স্বাস্থ্য খাত

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১৯:৪২

শেয়ার করুনঃ
ইসরাইলি হামলায় ইরানে নিহত ৬১০, ধ্বংস স্বাস্থ্য খাত
ইরান ইসরাইল যুদ্ধ

টানা ১২ দিনের ইসরাইলি বিমান হামলায় ইরানে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১০ জনে, আহত হয়েছেন ৪ হাজার ৭৪৬ জনের বেশি। সোমবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর এক বিবৃতিতে এ তথ্য জানান। নিহতদের মধ্যে রয়েছে ১৩ শিশু এবং ৪৯ জন নারী, যাদের মধ্যে দু’জন ছিলেন গর্ভবতী। সবচেয়ে ছোট শিশুটির বয়স ছিল মাত্র দুই মাস। এই হামলায় বহু সাধারণ মানুষের জীবন চরমভাবে বিপর্যস্ত হয়েছে।

আহতদের মধ্যে এখনো ৯৭১ জন হাসপাতালে চিকিৎসাধীন, যাদের মধ্যে প্রায় ৬৮৭ জনকে অস্ত্রোপচার করতে হয়েছে। দেশটির স্বাস্থ্যখাতেও চরম বিপর্যয় নেমে এসেছে। এখন পর্যন্ত হামলায় ৫ জন স্বাস্থ্যকর্মী নিহত এবং ২০ জন আহত হয়েছেন। ধ্বংস হয়েছে ৭টি হাসপাতাল, ৬টি জরুরি সেবা কেন্দ্র, ৪টি ক্লিনিক এবং ৯টি অ্যাম্বুলেন্স।

ইসরাইল ১৩ জুন থেকে ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি ও আবাসিক এলাকায় একের পর এক বিমান হামলা চালিয়ে আসছে। পাল্টা জবাবে ইরানও চালিয়েছে ‘প্রতিশোধমূলক অভিযান’। এই দুই দেশের হামলা-পাল্টা হামলার মধ্যে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ জনগণ।

আরও

পাকিস্তানের সামরিক ক্যাম্পে ভয়াবহ হামলায় নিহত ৩০, দায় নিল বিএলএ

পাকিস্তানের সামরিক ক্যাম্পে ভয়াবহ হামলায় নিহত ৩০, দায় নিল বিএলএ

ইরানের অভ্যন্তরে যেসব আবাসিক এলাকায় হামলা হয়েছে, সেখানে বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছে। আহতদের মধ্যে অনেকেই চরমভাবে পঙ্গুত্ববরণ করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরণের সংঘাত চলতে থাকলে দেশের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়তে পারে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আন্তর্জাতিক সম্প্রদায় এই মানবিক বিপর্যয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা পরিস্থিতি পর্যালোচনা করে উভয়পক্ষকে শান্তি ও সংযমের আহ্বান জানিয়েছে।

এদিকে, আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পাল্টা হামলায় ইসরাইলে এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। তবে ইসরাইলি কর্তৃপক্ষ এখনো ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।

ইরান ইসরাইল যুদ্ধইসরাইলি বিমান হামলাইরানে নিহত ৬১০
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

সর্বশেষ সংবাদ

কুয়াকাটার সমুদ্রে ধরা কালো পোয়া, বিক্রি পঞ্চাশ হাজারে

কুয়াকাটার সমুদ্রে ধরা কালো পোয়া, বিক্রি পঞ্চাশ হাজারে

হিলিতে উদ্ধার ছোলা-সরিষা মামলায় চারজন গ্রেপ্তার

হিলিতে উদ্ধার ছোলা-সরিষা মামলায় চারজন গ্রেপ্তার

শতবর্ষী ভিক্টোরিয়া মাঠ আধুনিকায়নের অপেক্ষায় শ্রীমঙ্গলবাসী

শতবর্ষী ভিক্টোরিয়া মাঠ আধুনিকায়নের অপেক্ষায় শ্রীমঙ্গলবাসী

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

টেকনাফে পথবিরোধে হামলায় কলেজশিক্ষার্থীর মৃত্যু

টেকনাফে পথবিরোধে হামলায় কলেজশিক্ষার্থীর মৃত্যু

এ সম্পর্কিত আরও পড়ুন

পাকিস্তানের সামরিক ক্যাম্পে ভয়াবহ হামলায় নিহত ৩০, দায় নিল বিএলএ

পাকিস্তানের সামরিক ক্যাম্পে ভয়াবহ হামলায় নিহত ৩০, দায় নিল বিএলএ

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের গোয়াদর জেলার উপকূলীয় শহর জিওয়ানিতে অবস্থিত একটি সামরিক ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। সংগঠনটি দাবি করেছে, শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে পানওয়ান কোস্ট গার্ড ক্যাম্পে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে এ হামলা চালানো হয়। শনিবার (৪ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে বিএলএ জানায়, হামলায় আধাসামরিক বাহিনীর ৩০ জনের

লাখো মানুষের উপস্থিতিতে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

লাখো মানুষের উপস্থিতিতে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনির প্রথম জানাজা রাজধানী তেহরানে অনুষ্ঠিত হয়েছে। ইমাম খোমেনি মোসাল্লায় আয়োজিত এ জানাজায় অংশ নিতে লাখো শোকাহত মানুষ সমবেত হন। জানাজা শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগেই মোসাল্লার প্রধান প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। আগামী কয়েক দিনে ইরান ও ইরাকের বিভিন্ন শহরে তার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে,

ইরান ইস্যুতে মতপার্থক্যের মাঝেই ট্রাম্প-নেতানিয়াহু বৈঠকের প্রস্তুতি

ইরান ইস্যুতে মতপার্থক্যের মাঝেই ট্রাম্প-নেতানিয়াহু বৈঠকের প্রস্তুতি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আসন্ন ওয়াশিংটন সফর এবং হোয়াইট হাউসে সম্ভাব্য বৈঠককে ঘিরে নতুন করে আন্তর্জাতিক কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে এমন একটি মন্তব্য করেছেন, যা বিশ্ব রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারের বরাতে আল জাজিরা জানিয়েছে, ট্রাম্প বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী খুব ভালো করেই জানেন ‘এখানে আসল বস কে’। তিনি

খামেনির জানাজায় জনতার শোকে বিস্মিত ট্রাম্প, পাল্টালো ধারণা

খামেনির জানাজায় জনতার শোকে বিস্মিত ট্রাম্প, পাল্টালো ধারণা

আয়াতুল্লাহ আলি খামেনির জানাজাকে কেন্দ্র করে ইরানের জনমনে যে গভীর শোকের বহিঃপ্রকাশ ঘটেছে, তা দেখে নিজের পূর্বধারণা ভুল ছিল বলে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন-এর প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-কে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তার ধারণা ছিল ইরানের সাধারণ মানুষ খামেনিকে ঘৃণা করে। কিন্তু জানাজায় লাখো মানুষের কান্না, শোক

জানাজায় আবেগের বিস্ফোরণ, পশ্চিমাদের বিরুদ্ধে কঠোর বার্তা ইরানের

জানাজায় আবেগের বিস্ফোরণ, পশ্চিমাদের বিরুদ্ধে কঠোর বার্তা ইরানের

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজাকে কেন্দ্র করে শনিবার (৪ জুন) রাজধানী তেহরানে লাখো মানুষের সমাগম হয়েছে। গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণ ও আশপাশের রাজপথে মানুষের ঢল নেমে আসে। শোকের আবহের পাশাপাশি সেখানে তীব্র ক্ষোভ ও প্রতিশোধের আহ্বানও স্পষ্টভাবে ফুটে ওঠে। জানাজায় অংশ নেওয়া অনেকেই খামেনির মৃত্যুকে কেবল একজন রাষ্ট্রীয় নেতার মৃত্যু হিসেবে নয়, বরং নিজেদের অভিভাবক হারানোর মতো গভীর ব্যক্তিগত