
প্রকাশ: ২১ মে ২০২৬, ১৭:৫৭

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে আইন মন্ত্রণালয়ের অধীনে সংযুক্ত করার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কর্মপরিষদ সদস্য ও বিশিষ্ট আইনজীবী শিশির মনির বলেছেন, স্বাধীন বিচার বিভাগ গঠন বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলের দীর্ঘদিনের দাবি ছিল। কিন্তু সরকার সেই প্রত্যাশার বিপরীতে গিয়ে সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে বিচার বিভাগের স্বাধীনতার অপমৃত্যু ঘটিয়েছে।
