
প্রকাশ: ২১ মে ২০২৬, ১৩:২৯

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের পর এবার রাজ্যের সব মাদরাসায়ও প্রতিদিন ক্লাস শুরুর আগে ‘বন্দে মাতরম’ গান গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। রাজ্য সরকারের মাদরাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ মাদরাসা অধিদপ্তর থেকে জারি করা এক প্রশাসনিক নির্দেশনায় এ সিদ্ধান্ত জানানো হয়।
