সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬৩০ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

করাচির জেল থেকে ২১৬ কয়েদির পালানো: ভূমিকম্পকে কেন্দ্র করে চাঞ্চল্যকর কাণ্ড

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ৩ জুন ২০২৫, ১১:১৮

শেয়ার করুনঃ
করাচির জেল থেকে ২১৬ কয়েদির পালানো: ভূমিকম্পকে কেন্দ্র করে চাঞ্চল্যকর কাণ্ড

পাকিস্তানের করাচিতে একটি অভূতপূর্ব নিরাপত্তা বিভ্রাটে জেলের ভেতর থেকে পালিয়ে গেছে দুই শতাধিক কয়েদি। সোমবার ভূমিকম্পের সময় এই ঘটনাটি ঘটে, যা দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে।

জেল কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্পের সময় কয়েদিদের জীবনের নিরাপত্তার জন্য ব্যারাক থেকে সাময়িকভাবে বাইরে আনা হয়েছিল। তখন প্রায় ৬০০ বন্দি বাইরে অবস্থান করছিল। এই অবস্থাতেই হঠাৎ বিশৃঙ্খলা দেখা দেয় এবং বন্দিরা একযোগে জেলের গেট ভাঙার চেষ্টা শুরু করে।

আরও

তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত হলো কম্পন

তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত হলো কম্পন

জিও নিউজের খবরে বলা হয়েছে, এই বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগে মোট ২১৬ জন বন্দি পালিয়ে যায়। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করে এবং এখন পর্যন্ত ৮০ জনের বেশি পালানো বন্দিকে পুনরায় আটক করা সম্ভব হয়েছে।

সিন্ধ প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া-উল-হাসান লাঞ্জার বলেন, এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় জেল ভাঙার ঘটনা। তিনি জানান, প্রায় ৭০০ থেকে ১,০০০ বন্দি জেলের প্রধান ফটকের সামনে জড়ো হয়েছিল, যাদের মধ্যে অন্তত ১০০ বন্দি ফটক ভেঙে বাইরে বেরিয়ে যায়।

পালিয়ে যাওয়া কয়েদিদের শনাক্ত করে তাদের বাড়ি ও আশপাশের এলাকায় অভিযান চালানো হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এই ঘটনায় যদি কোনো জেল কর্মী বা নিরাপত্তা সদস্যের অবহেলা প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সিন্ধ পুলিশের মহাপরিদর্শক গুলাম নবি মেমন বলেন, জেলটিতে অনেকে মাদক সংশ্লিষ্ট অপরাধে এবং মানসিকভাবে অস্থির অবস্থায় বন্দি ছিলেন। তিনি আশা প্রকাশ করেন, অধিকাংশ পালিয়ে যাওয়া কয়েদিকে খুব দ্রুত ফেরত আনা সম্ভব হবে।

আরও

করাচি জেল পালানোপাকিস্তান ভূমিকম্প ২০২৫কয়েদি পালানোর ঘটনাকরাচি কারাগার নিরাপত্তা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা, ক্ষতিগ্রস্ত যুদ্ধবিমান

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা, ক্ষতিগ্রস্ত যুদ্ধবিমান

ঘটনার সময় আহত হয়েছেন তিনজন ফ্রন্টিয়ার কর্পস সদস্য, একজন জেল স্টাফ এবং এক কয়েদি নিহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশ, রেঞ্জার্স, ফ্রন্টিয়ার কর্পস, এসএসইউ এবং র‌্যাপিড রেসপন্স ফোর্স যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে।

জেল সূত্র জানায়, ঘটনার সময় কারাগারে মোট ৬,০২২ জন বন্দি ছিল এবং পলাতক কয়েদিদের বিরুদ্ধে আলাদা মামলা করা হবে।

পুনরায় আটক এক কয়েদি সিরাজ বলেন, “ভূমিকম্পে সবাই ভয় পেয়ে যায়। হঠাৎ করে লোকজন গেটের দিকে দৌড়াতে শুরু করে, আমিও পালিয়েছিলাম। এখন আবার ধরা পড়েছি।”

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এখনো ১৩৫ জনের বেশি কয়েদি পলাতক। পুরো পরিস্থিতি ঘিরে করাচির নিরাপত্তা পরিস্থিতি এবং কারাগার ব্যবস্থাপনার ওপর বড় ধরনের প্রশ্ন উঠেছে।

সর্বশেষ সংবাদ

সেপ্টেম্বরেই ডেঙ্গুতে ৫২ মৃত্যু, বাড়ছে হাসপাতালে চাপ

সেপ্টেম্বরেই ডেঙ্গুতে ৫২ মৃত্যু, বাড়ছে হাসপাতালে চাপ

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীনকে মেয়র প্রার্থী করল এনসিপি

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীনকে মেয়র প্রার্থী করল এনসিপি

আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু

আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু

১২ কোটি টাকার আমড়া, বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য

১২ কোটি টাকার আমড়া, বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

জনপ্রিয় সংবাদ

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

এ সম্পর্কিত আরও পড়ুন

হুতিদের হামলা বন্ধে সৌদির পাশে থাকার ঘোষণা ব্রিটেনের

হুতিদের হামলা বন্ধে সৌদির পাশে থাকার ঘোষণা ব্রিটেনের

ইয়েমেনের হুতিদের সাম্প্রতিক হামলার বিরুদ্ধে সৌদি আরবের পাশে থাকার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। লন্ডন বলেছে, সৌদি আরবের বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হুতিদের হামলা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি তৈরি করছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে যুক্তরাজ্যের উপ-স্থায়ী প্রতিনিধি কেট ফস্টার বলেন, ইয়েমেনে আবার সংঘাত শুরু করা এবং সৌদি আরবের ওপর ধারাবাহিক হামলার জন্য হুতিদের তীব্র নিন্দা জানায় ব্রিটেন। একই সঙ্গে সৌদি আরবের আত্মরক্ষার

হরমুজ অবরোধে ৬০ দিনে পথ বদলেছে ১০০ বাণিজ্যিক জাহাজ

হরমুজ অবরোধে ৬০ দিনে পথ বদলেছে ১০০ বাণিজ্যিক জাহাজ

হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে গত ৬০ দিনে অন্তত ১০০টি বাণিজ্যিক জাহাজকে বিকল্প পথে যেতে হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। শনিবার দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ইরানের বিরুদ্ধে ‘স্টিল ওয়াল অবরোধ’ আবার কার্যকর করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া কোনো জাহাজ এই অবরোধ অতিক্রম করতে পারেনি বলেও দাবি করেছে সেন্টকম। সেন্টকম জানিয়েছে, মার্কিন সেনারা অভিযানটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালনা

যোদ্ধা হলে ইরানের সেনাদের মুখোমুখি হোক যুক্তরাষ্ট্র, চ্যালেঞ্জ পেজেশকিয়ানের

যোদ্ধা হলে ইরানের সেনাদের মুখোমুখি হোক যুক্তরাষ্ট্র, চ্যালেঞ্জ পেজেশকিয়ানের

যুক্তরাষ্ট্রকে ইরানের সামরিক বাহিনীর মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি অভিযোগ করেছেন, মার্কিন বাহিনী ইরানের সেনাবাহিনীকে এড়িয়ে এখন বেসামরিক জনগণ ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে। তবে কোনো পরিস্থিতিতেই ইরান যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। রোববার (১২ সেপ্টেম্বর) মাইক্রোব্লগিং সাইট এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র নিজেদের যোদ্ধা মনে করলে ইরানের বীর সেনাদের

সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরানসমর্থিত হুথি বিদ্রোহীরা। বাংলাদেশ সময় রোববার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় হামলার তথ্য নিশ্চিত করেন হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে। ইয়াহিয়া সারে জানান, ইয়েমেনের ওপর আগ্রাসন পরিচালনায় ব্যবহৃত ওই সামরিক ঘাঁটির কমান্ড সেন্টার ও অস্ত্রাগার লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। তবে হামলাটি

ভোট না দিলে জাহান্নাম, সমর্থকদের শপথ করালেন ট্রাম্প

ভোট না দিলে জাহান্নাম, সমর্থকদের শপথ করালেন ট্রাম্প

নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ভোট না দিলে সমর্থকরা ‘জাহান্নামে যাবেন’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেক্সাসের ডালাসে আয়োজিত রিপাবলিকান মধ্যবর্তী সম্মেলনে উপস্থিত সমর্থকদের আগামী ৩ নভেম্বরের নির্বাচনে ভোট দেওয়ার শপথ করানোর পর তিনি এমন মন্তব্য করেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সম্মেলনে উপস্থিত সমর্থকদের ট্রাম্প একটি শপথ পাঠ করান। সেখানে বলা হয়, তারা আমেরিকার ইতিহাসের