মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬১০ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫০ হাজার ছাড়ালো

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ১ এপ্রিল ২০২৫, ৯:৫৩

শেয়ার করুনঃ
গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫০ হাজার ছাড়ালো

গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় আরও ৮০ ফিলিস্তিনি নিহত হয়েছে, ফলে মৃতের সংখ্যা ৫০ হাজার ৩৫০ ছাড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৮ মার্চ থেকে নতুন করে ইসরাইলি হামলা শুরু হওয়ার পর এক হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।  

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পবিত্র ঈদুল ফিতরের প্রথম দিন গত রোববার গাজার বিভিন্ন হাসপাতালে ৫৩ জন নিহতের মরদেহ আনা হয়েছে। এছাড়া গত ৪৮ ঘণ্টায় ইসরাইলি হামলায় আরও ৩০৫ জন আহত হয়েছে, যার ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ৪০০ জনে। ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আরও অনেক মরদেহ পড়ে থাকলেও উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।  

দীর্ঘ ১৫ মাসের সামরিক অভিযানের পর আন্তর্জাতিক চাপের মুখে ইসরাইল গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়। এতে সাময়িক শান্তি ফিরে এলেও হামাসের সঙ্গে মতানৈক্যের জেরে চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে পুনরায় হামলা শুরু করে ইসরাইল।  

আরও

মক্কা জোটে ইরানকে আমন্ত্রণ, বাড়ছে আঞ্চলিক সমীকরণ

মক্কা জোটে ইরানকে আমন্ত্রণ, বাড়ছে আঞ্চলিক সমীকরণ
গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন দফার হামলায় এক হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে প্রায় ২৪০০ জন। এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে ভঙ্গ করেছে বলে মনে করা হচ্ছে।  

জাতিসংঘের হিসাব অনুযায়ী, ইসরাইলের এই আগ্রাসনে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে এবং ৬০ শতাংশ অবকাঠামো সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।  

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
গাজার নাগরিকরা বলছেন, ইসরাইলি বাহিনীর লাগাতার হামলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। খাদ্য, পানি ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে, যার ফলে মানবিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।  

এদিকে আন্তর্জাতিক মহল যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইসরাইলের হামলা থামার কোনো লক্ষণ নেই। বিশেষ করে ঈদের সময় এই হামলা মানবিক বিপর্যয় আরও বাড়িয়ে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।  

ইসরাইলি হামলা
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল ভারত

দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল ভারত
বিশ্বের বিভিন্ন দেশ ফিলিস্তিনিদের জন্য সহায়তা পাঠানোর ঘোষণা দিলেও অবরুদ্ধ গাজায় তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, ইসরাইলের এই আগ্রাসন যুদ্ধাপরাধের শামিল এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে কঠোর পদক্ষেপ নিতে হবে।

জনপ্রিয় সংবাদ

সংশোধিত ৭০ অনুচ্ছেদে হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন

সংশোধিত ৭০ অনুচ্ছেদে হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন

রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি

মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি

ফুল দিয়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন তারেক রহমানের

ফুল দিয়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন তারেক রহমানের

পরকীয়ার অভিযোগে সালিস, প্রকাশ্যে নারীকে জুতাপেটার ভিডিও

পরকীয়ার অভিযোগে সালিস, প্রকাশ্যে নারীকে জুতাপেটার ভিডিও

সর্বশেষ সংবাদ

রংপুরে শিক্ষক পরিবার হত্যা: তদন্তভার গেল গোয়েন্দা বিভাগে

রংপুরে শিক্ষক পরিবার হত্যা: তদন্তভার গেল গোয়েন্দা বিভাগে

বিশ্ববাজারে স্বর্ণের দাম নামল, সামনে বড় উত্থান

বিশ্ববাজারে স্বর্ণের দাম নামল, সামনে বড় উত্থান

বিচারকদের বাণিজ্যিক কোচিংয়ে সম্পৃক্ততায় নিষেধাজ্ঞা

বিচারকদের বাণিজ্যিক কোচিংয়ে সম্পৃক্ততায় নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থীদের প্রায় ২ লাখ ভিসা বাতিলের উদ্যোগ

যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থীদের প্রায় ২ লাখ ভিসা বাতিলের উদ্যোগ

মক্কা জোটে ইরানকে আমন্ত্রণ, বাড়ছে আঞ্চলিক সমীকরণ

মক্কা জোটে ইরানকে আমন্ত্রণ, বাড়ছে আঞ্চলিক সমীকরণ

এ সম্পর্কিত আরও পড়ুন

বিশ্ববাজারে স্বর্ণের দাম নামল, সামনে বড় উত্থান

বিশ্ববাজারে স্বর্ণের দাম নামল, সামনে বড় উত্থান

টানা ঊর্ধ্বমুখী থাকার পর অবশেষে বিশ্ববাজারে স্বর্ণের দামে কিছুটা পতন হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দিনের শুরুতে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬৪০ দশমিক ৩৯ ডলারে নেমে আসে। এর আগের দিনই মূল্যবান ধাতুটির দাম তিন মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে

যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থীদের প্রায় ২ লাখ ভিসা বাতিলের উদ্যোগ

যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থীদের প্রায় ২ লাখ ভিসা বাতিলের উদ্যোগ

বাণিজ্য ও পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে পরে আশ্রয়ের আবেদন করা প্রায় ২ লাখ মানুষের ভিসা বাতিলের পরিকল্পনা করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ কার্যক্রম শুরু হতে পারে বলে জানা গেছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের হাতে পাওয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি গোপন নথি এবং সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বক্তব্যের বরাতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। নথি অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৬ সালের

মক্কা জোটে ইরানকে আমন্ত্রণ, বাড়ছে আঞ্চলিক সমীকরণ

মক্কা জোটে ইরানকে আমন্ত্রণ, বাড়ছে আঞ্চলিক সমীকরণ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের গঠিত ‘মক্কা পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি’তে ইরানকে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে বলে আল মেয়াদিনের প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি। ইরানের পার্লামেন্টের ‘খানে মিল্লাত’ সংবাদ সংস্থার প্রধান মেহেদী রহিমি জানিয়েছেন, জোটের সদস্য হওয়ার জন্য তেহরান একটি নিমন্ত্রণপত্র পেয়েছে।

হরমুজ প্রণালিকে ফের মার্কিন ভূখণ্ড দাবি ট্রাম্পের

হরমুজ প্রণালিকে ফের মার্কিন ভূখণ্ড দাবি ট্রাম্পের

হরমুজ প্রণালিকে আবারও যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এমন একটি মানচিত্র প্রকাশ করেন, যেখানে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথকে ‘নিউ ইউএস টেরিটরি’ বা ‘যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রকাশিত ছবিতে মধ্যপ্রাচ্যের একটি মানচিত্রের ওপর হরমুজ প্রণালিকে গোল করে দেখানো হয়েছে। ছবিটির ওপর যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড বোঝাতে ইংরেজিতে লেখা রয়েছে

সৌদি বাজারে বাংলাদেশি পণ্যের নতুন সম্ভাবনা

সৌদি বাজারে বাংলাদেশি পণ্যের নতুন সম্ভাবনা

বাংলাদেশ ও সৌদি আরবের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাণিজ্য ও বিনিয়োগের নতুন সম্ভাবনার দ্বার খুলছে। সৌদি আরবে বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসীর বসবাস এবং দেশটির বড় ভোক্তা বাজারকে কাজে লাগিয়ে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে। বর্তমানে সৌদি আরবে বাংলাদেশের তৈরি পোশাক, নিট ও ওভেন পোশাক, চা, মসলা, খাদ্যপণ্য, চামড়াজাত পণ্য, জুতা, সিরামিক ও প্লাস্টিকসহ বিভিন্ন পণ্য রপ্তানি হচ্ছে। এর মধ্যে তৈরি পোশাক