প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১২:৫

সুদানে সাম্প্রতিক সময়ে ভয়াবহ ড্রোন হামলায় ১৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসাকর্মী ও মানবাধিকার সংগঠনগুলো। এসব হামলায় সাধারণ মানুষ, বাস্তুচ্যুত জনগোষ্ঠী এবং আধা-সামরিক বাহিনীর সদস্যরা হতাহত হয়েছেন। জাতিসংঘও দেশজুড়ে অব্যাহত ড্রোন হামলায় বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
