প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১৬:৭

কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৮০ লাখ টাকা। অভিযানে চার মাদককারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
