প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১১:৫৩

ভারতের আসাম রাজ্যের নগাঁও, হোজাই ও গোলাঘাট জেলায় বনাঞ্চলীয় জমি থেকে দুই দিনের উচ্ছেদ অভিযানে ১ হাজার ১০০টিরও বেশি পরিবারকে সরিয়ে দেওয়া হয়েছে। উচ্ছেদ হওয়া বাসিন্দাদের অধিকাংশই বাংলাভাষী মুসলিম। অভিযানের সময় অন্তত ১০টি মসজিদ গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে।
