প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১৩:২

রাশিয়ার সম্ভাব্য সামরিক হুমকি মোকাবিলায় ১০ লাখ স্থলমাইন কেনার পরিকল্পনা করছে ফিনল্যান্ড। এ জন্য দেশটি প্রায় ১০ কোটি ইউরো ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করেছে। রাশিয়ার সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা এবং ইউক্রেনের সমর্থক দেশগুলোর বিরুদ্ধে কথিত পরোক্ষ যুদ্ধের আশঙ্কার মধ্যে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এ উদ্যোগ নিয়েছে হেলসিঙ্কি।
