প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১২:৫৪

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ গোপনে ইসরায়েল সফর করে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। আগামী সপ্তাহে ইসরায়েলের সংসদ নির্বাচন সামনে রেখে সোমবার (১৯ অক্টোবর) এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। তবে সফর ও বৈঠকের বিষয়টি তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি রয়টার্স।
